Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অভিযুক্তের দোষ প্রমাণে রাইট ব্লকার! জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক হত্যায় দোষীর মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

দীর্ঘ প্রায় চার বছর ধরে মামলা চলার পর বৃহস্পতিবার ঘোষিত হল মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের বহু চর্চিত জিয়াগঞ্জ হত্যা মামলার রায়। ফাঁসির রায় দিল বহরমপুর আদালত। মঙ্গলবার দোষী সাব্যস্ত করা অভিযুক্ত উৎপল বেহেরাকে। আর বৃহস্পতিবার বিকেলে তাকে ফাঁসির নির্দেশ দিল আদালত।

জানা গিয়েছে, এই কেসে প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছে 'রাইট ব্লকার'। রাইট ব্লকার ব্যবহার করে দেখানো হয়েছে জিয়াগঞ্জের ফেরিঘাটের সিসিটিভি ফুটেজ। যেখান দেখা গিয়েছে, বন্ধু প্রকাশের বাড়ি যাওয়ার আগে ঘাট পেড়োচ্ছে অভিযুক্ত, সঙ্গে ছিল ব্যাগ । আর ঘটনার পর ব্যাগ, টিশার্ট ছাড়াই শুধুমাত্র স্যান্ডো গেঞ্জি, বারমুডা পরে ঘাট পেরিয়ে নৌকায় উঠছেন অভিযুক্ত।

Jiagang case

তদন্তে উঠে এসেছিল হত্যার নৃশংসতাও । তদন্তে জানা গিয়েছে, খুনের পর ধারালো অস্ত্র, ব্যাগ, জুতো ঘটনাস্থলেই ফেলে পালিয়েছিল খুনি। ঘাট পার হওয়ার জন্য নৌকায় ওঠার আগে ছুঁড়ে ফেলে দিয়েছিল টিশার্টও । নৌকা থেকে আজিমগঞ্জে নেমে টিশার্ট কিনে বাড়ি ফেরে ওই যুবক।

তদন্ত সূত্রে উঠে এসেছে, আগে থেকেই খুনের পরিকল্পনা করেছিল অভিযুক্ত। কেনা হয়েছিল ধারালো অস্ত্র। তদন্তে গুরুত্বপুর্ণ ভূমিকা নিয়েছে সিসিটিভি ফুটেজও । ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হওয়া অস্ত্রে ছিল ধৃতের আঙুলের ছাপ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যাগ নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছে অভিযুক্ত। কিন্তু সেখান থেকে বেড়িয়ে আসার সময় তার কাছে ছিল না ব্যাগ।

২০১৯ সালের ৮ অক্টোবর দুর্গা পুজোর দশমীর দিন নিজের বাড়িতে খুন হন পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল এবং দু'জনের ছ'বছরের সন্তান অঙ্গন পাল। খুন হওয়ার সময় বিউটি পাল ৮ মাসের অন্তঃসত্তা ছিলেন।

এই খুনের ঘটনাতে যুক্ত থাকার জন্য মঙ্গলবার বহরমপুর তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক, উৎপল বেহরা নামে এক যুবককে আইপিসির ৩০২ এবং ২০১ ধারাতে দোষী সাব্যস্ত করেন। বুধবার তার ফাঁসির আদেশ দিতেই খুশি প্রকাশ করেছেন তার মা।

চার বছর আগে জিয়াগঞ্জ-লেবুতলা এলাকায় তিনজনকে একসঙ্গে খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বন্ধুপ্রকাশের একটি ব্যবসার অংশীদার শৌভিক বণিক-সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলেও শেষ পর্যন্ত সাগরদিঘি থানার সাহাপুর এলাকার বাসিন্দা উৎপল বেহরা নামে এক যুবককে খুনের ঘটনার সাত দিন পর গ্রেফতার করে।

জিয়াগঞ্জে বসবাস করতে শুরু করার আগে বন্ধুপ্রকাশ দীর্ঘদিন সাগরদিঘির সাহাপুর এলাকায় থাকতেন। সেই সময় তাঁর সঙ্গে উৎপল বেহেরার পরিচয় হয়। খুনের ঘটনার তদন্তকারী এক অফিসার বলেন, বন্ধুপ্রকাশের কাছ থেকে একটি ১১ বছর মেয়াদের বেসরকারি বিমা পলিসি কিনেছিলেন উৎপল।

যার বাৎসরিক প্রিমিয়াম ছিল প্রায় ২৪ হাজার টাকা। প্রিমিয়ামের রসিদ না দেওয়াকে কেন্দ্র করে উৎপল এবং বন্ধুপ্রকাশের মধ্যে খুনের ঘটনার আগে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল।
সেই রাগ থেকে বন্ধুপ্রকাশকে খুন করার পরিকল্পনা করে ৩ অক্টোবর।

এগরা থেকে মুর্শিদাবাদ জেলায় ফিরে আসে উৎপল। পেশায় রাজমিস্ত্রি উৎপল কর্মসূত্রে দীর্ঘদিন ধরে এগরায় থাকত। ৫ অক্টোবর বন্ধুপ্রকাশকে খুনের উদ্দেশ্য নিয়ে সে আজিমগঞ্জ থেকে একটি ধারালো অস্ত্র কেনে।

পুলিশ তদন্তে জানতে পারে, ৮ই অক্টোবর সকাল ১০.৩৭ নাগাদ সাগরদিঘি থেকে উৎপল, বন্ধুপ্রকাশকে ফোন করে জিয়াগঞ্জে তাঁর বাড়ির ঠিকানা জেনে নেয়। এরপর ১২.০৬ মিনিট নাগাদ সে বন্ধুপ্রকাশের বাড়িতে গিয়ে দরজার কড়া নাড়ে।

বন্ধুপ্রকাশ বাড়ির দরজা খুলতেই প্রথমে তাকে ছুরি মেরে খুন করে উৎপল। এরপর একে একে বন্ধুপ্রকাশের স্ত্রী এবং সন্তানকে খুন করে এলাকা ছেড়ে পালায় সে। খুনের ঘটনাস্থল থেকে পাওয়া একটি পলিসি পেপার উদ্ধারের পর পুলিশ তাকে দু'বার জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছিল। তৃতীয়বার জিজ্ঞাসাবাদ শুরু করতে সে ভেঙে পড়ে।

প্রায় চার বছর ধরে চলা এই খুনের মামলায় মোট ৪২ জন আদালতে সাক্ষ্য দান করেন। মামলাটি প্রথমে লালবাগ কোর্টে শুরু হলেও পরে বহরমপুর ফাস্ট ট্র্যাক কোর্টে স্থানান্তরিত হয়।

এই মামলার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন , উৎপলের কাছ থেকে পলিসির জন্য তিন বছর ধরে টাকা নিলেও বন্ধুপ্রকাশ তা জমা করেনি। তার ফলে পলিসিটি বাতিল হয়ে যায়। এই নিয়ে দু'জনের মধ্যে মনোমালিন্য হয়েছিল।

তিনি বলেন, এই মামলায় বহু ইলেক্ট্রনিক্স তথ্য প্রমাণ ব্যবহার করা হয়েছে। ভারতে প্রথমবার 'রাইট ব্লকার' ব্যবহার করা হয়েছে, কোনও অভিযুক্তকে দোষী প্রমাণ করার জন্য। দু'জন সাক্ষী খুনের ঘটনাস্থলে উৎপলকে দেখেছিলেন।

ফাঁসির ঘোষণা হতেই কোর্ট থেকে বার হওয়ার সময় উৎপল বলে, সে খুন করেনি। পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। সে দাবি করে খুনের সময় নিজের বাড়িতে ছিল। উৎপল বেহেরার আইনজীবী কৌশিক দে বলেন , তারা উচ্চ আদালতে আবেদন করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+