West Bengal Panchayat Election 2023: ভোট শুরু হতেই একের পর এক খুন, মুর্শিদাবাদেই মৃত্যু ৮ জনের

West Bengal Panchayat Election 2023: ভোটের দিন সকালে রক্তাত্ব বাংলা। ফের খুন মুর্শিদাবাদে। তৃণমূল কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের অভিযোগ। মৃত ওই ব্যক্তির নাম সতোরুদ্দিন সেখ বলে জানা যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদীপ গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যজুড়ে অবাধ সন্ত্রাস।

ভোট শুরু হতেই একের পর এক মৃত্যু,

শুধুমাত্র মুর্শিদাবাদেই ৮ জনের মৃত্যু হয়েছে ভোট ঘোষণার পর থেকে। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে। সতোরুদ্দিন বাড়িতেই ছিলেন। তাঁকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। তাৎপর্যপূর্ণ ভাবে কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের মৃত্যুর অন্যতম অভিযুক্ত ছিলেন সতোরুদ্দিন।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনেই শুক্রবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের। এই অবস্থায় সতোরুদ্দিনের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই ঘটনায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরাই রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এলাকায় ভয়ের পরিস্থিতি তৈরি করতেই কংগ্রেস এই কাজ করেছে বলে দাবি করা হচ্ছে।

যদিও এই ঘটনার সঙ্গে কংগ্রেসের কোনও যোগ নেই বলে দাবি করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারনেই এই ঘটনা বলে পাল্টা দাবি কংগ্রেসের। অন্যদিকে ডোমকলের আট নম্বর রায়পুর অঞ্চলের কুপিলা বিশ্বাসপাড়ায় গুলি চলার অভিযোগ। জখম দুই। আহতরা সোহেল রানা, আমরুল বিশ্বাস বলে জানা যাচ্ছে।

আহতরা সবাই তৃণমূল কর্মী বলে খবর। বুথে যাবার সময় গুলি চালায় বলে অভিযোগ। আহতদের ডমকল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী কবিতা বিবির শশুরের বোমা বিস্ফোরণ মৃত্যু হয়। মৃতের নাম
ওয়াসিন শেখ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর উত্তরপাড়া এলাকায়।

অন্যদিকে কোচবিহারে বিজেপি এজেন্টকে গুলি করে খুনের অভিযোগ। কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারীতে বিজেপির পোলিং এজেন্ট মহাদেব বিশ্বাসকে গুলি করে খুন করার অভিযোগ। অভিযোগের দিক তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। পাশাপাশি বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে।

অন্যদিকে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে। বাঁশ-লাটঝি মেরে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর প্রবল উত্তেজনা ।

এমনকি টাকি রোড সকাল থেকে অবরোধ করা হয় বলেও জানা গিয়েছে। ভোট শুরুর পর থেকে একের পর এক সন্ত্রাসের অভিযোগ। গোটা দিন পড়ে রয়েছে। এখনই যদি সন্ত্রাসের এই ছবি হয় তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আশঙ্কায় মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+