সাগরদিঘিতে ভোটের দিনেই কংগ্রেস-বিজেপি প্রার্থীর করমর্দন, গোপন আঁতাতের জবাব দেবেন মানুষ, তোপ অভিষেকের
সাগরদিঘিতে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর প্রকাশ্যে করমর্দন
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কি শেষে সত্যি হল। সাগরদিঘিতে প্রকাশ্যে কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থীকে করমর্দন করতে দেখা গিয়েছে। আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন কংগ্রেস এবং বিজেপি গোপন আঁতাত করে সাগরদিঘিতে লড়ছে। ভোটের মাঝে এই ঘটনায় নতুন জল্পনা শুরু হয়েছে। এই নিয়ে পাল্টা নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেছেন সাগরদিঘির মানুষ এই বিশ্বাসঘাতকতার জবাব দেবেন।

দফায় দফায় অশান্তি
সাগরদিঘিতে উপনির্বাচনেও দফায় অশান্তির খবর আসতে শুরু করেছে। সকালে কয়েকঘণ্টা শান্তিপূর্ণ ভাবে ভোট
গ্রহন হলেও বেলা বাড়তে না বাড়তেই একাধিক বুথ থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে বুথের ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু তারপরেও একাধিক বুথের সামনে জমায়েতের অভিযোগ আসছে। এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কংগ্রেস-বিজেপি প্রার্থীর করমর্দন
এই অশান্তির মাঝেই আবার বিতর্ক বাড়িয়েছে সাগরদিঘির কংগ্রেস প্রার্থী বাংরন বিশ্বাসের সঙ্গে করমর্দন করতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী দিলীপ সাহা। তারপরেই এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সাগরদিঘিতে প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস প্রার্থী ভোটের জেতার সঙ্গে সঙ্গে বিজেপিতে যোগ দেবেন। অভিষেকের সেই গোপন আঁতাতের অভিযোগ কি সত্যি? কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর ভোটের দিনে এই করমর্দন আরও স্পষ্ট হয়ে গিয়েছে সেই ইঙ্গিত। এই ঘটনাকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছে অশুভ আঁতাত। মানুষ এই বিশ্বাসঘাতকতার জবাব দেবেন।

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ
এদিকে সাগরদিঘিতে নির্বাচন গিরে তুমুল অশান্তির খবর পাওয়া গিয়েছে। বুথের সামনের লাইন ঠিক করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে। অভিযোগ বিজেপি প্রার্থী দিলীপ সাহা সাগরদিঘির সামসাবাদ হাইস্কুলে ২০৮, ২১১ নম্বর বুথে রাজ্য পুলিশকে ২০০ মিটারের বাইরে বের করে দেন। বিজেপি প্রার্থী কেন রাজ্য পুলিশকে বের করে দিয়েছে জানতে রিপোর্ট তলব কমিশনের। বুথের লাইন ঠিক করার দায়িত্ব থাকে রাজ্য পুলিশের উপরেই।

পুলিশকে ঘিরে বিক্ষোভ
সাগরদিঘি উপনির্বাচনে পুলিশের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে বিশেষ করে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। হাজি জুবেদ আলি বিদ্যাপীঠে ৫৪ নম্বর বুথে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। হোসেনপুরে আবার তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications