ভারতীয় হকি দলের অধিনায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

লুধিয়ানা, ৩ ফেব্রুয়ারি : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তা না রক্ষা করা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতের জাতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিংয়ের বিরুদ্ধে। [অটো চালককে 'ধর্ষণের চেষ্টার' অভিযোগে গ্রেফতার এক মহিলা!]

পাঞ্জাবের লুধিয়ানায় এব্যাপারে লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ এফআইআর নেয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার পরমরাজ সিং। [মানসিক ভারসাম্যহীন কিশোরীকে গণধর্ষণের দায়ে গ্রেফতার এবিসিডি ২-র নাচিয়ে]

ভারতীয় হকি দলের অধিনায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভুত ওই ব্রিটিশ মহিলার সঙ্গে লন্ডন অলিম্পিকের সময়ে দেখা হয় সর্দারের। পরে ঘনিষ্ঠতা বাড়ায় দুজনের এনগেজমেন্টও হয়। তবে গত বেশ কিছুদিন ধরে সর্দার তাঁর উপরে শারীরিক ও মানসিক অত্যাচর করছিল বলে অভিযোগ করেছেন ওই মহিলা। [ধর্ষিতা নাবালিকা, অভিযুক্ত ধর্ষক ২৩ সন্তানের বাবা]

নিগৃহীতার আরও দাবি, গতবছরে তিনি গর্ভবতী হলেও সর্দার সিংয়ের চাপে গর্ভপাত করাতে বাধ্য হন। সর্দার সিং এমনকী তাঁকে ব্ল্যাকমেলও করতেন বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।

গত চারবছর ধরে তিনি সর্দার সিংয়ের সঙ্গে একসঙ্গে থাকছিলেন বলে দাবি করেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগ, এতকিছুর পরে তাঁকে বিয়ে করতে অস্বীকার করা হয়েছে।

বস্তুত সর্দার সিং নিজে জাতীয় হকি দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি হরিয়ানা পুলিশের ডেপুটি সুপার। ২০১২ সাল থেকে তিনি দেশের অধিনায়কত্ব করে আসছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+