মানসিক ভারসাম্যহীন কিশোরীকে গণধর্ষণের দায়ে গ্রেফতার এবিসিডি ২-র নাচিয়ে
মুম্বই, ৩০ জুন : বলিউডে সাড়া জাগানো ছবি এবিসিডি ২-এর এক ব্যাক আপ ডান্সারকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণ করেছেন ওই নৃত্যশিল্পী। পীড়িতা তাঁর ধর্ষণকের শনাক্তকরণ চিহ্ন হিসাবে সামনের দুটি ভাঙা দাঁতের কথা বলেছিলেন।
পুলিশ সূত্রের খবর, ওই অভিযুক্ত নৃত্য শিল্পীর নাম নীলেশ নির্ভাবনে (২০)। নাচই তাঁর পেশা। নীলেশ ও তার সঙ্গীরা ওই ১৪ বছরের মেয়েটিকে ঘাটকোপারের জনগণের ব্যবহারের শৌচাগার বা নির্জন কোনও জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

যখন স্কুলে মেয়েটির ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেন শিক্ষিকারা তখনই ঘটনাটি সামনে আসে। নিজের ভয়ানক অভিজ্ঞতার কথা শিক্ষিকাকে জানায় মেয়েটি। এরপরই তার পরিবারের সঙ্গে কথা বলে পন্ত নগর থানায় অভিযোগ জানানো হয়।
অভিযোগে জানানো হয়, একবার নয় মে মাস থেকে ৩ জন মিলে ওই মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে ধর্ষণ করেছে। ২৫ জুন অভিযোগ দায়ের করা হয়।
তবে পুলিশের কথায়, যে তিনজনের নাম ওই মেয়েটি জানিয়েছিল তার মধ্যে একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু তদন্তে জানা যায় এই ঘটনায় কোনও ভূমিকাই নেই ওই ব্যক্তির। কিন্তু নীলেশের ক্ষেত্রে মেয়েটি নির্দিষ্টভাবে জানান যে তাঁর সামনের দুটি দাঁত ভাঙা। এরই ভিত্তিতে ২৬ জুন পুলিশ নীলেশকে আটক করে। জেরার মুখে ভেঙে পড়ে নীলেশ। এবং অপরাধের কথা স্বীকার করে নেয়।
এই ঘটনা অন্যান্য অভিযুক্তদের জন্য খোঁজ শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications