ধর্ষিতা নাবালিকা, অভিযুক্ত ধর্ষক ২৩ সন্তানের বাবা
কারাজে , ৩০ জানুয়ারি : বছর দশেকের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ২৩ সন্তানের বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার পাতে ভিট্টল থানায় যৌন অপরাধ থেকে শিশুদের প্রতিরোধ আইনের অধীনে একটি অভিযোগ দজায়েক করা হয়েছে।

নির্যাতিতার মা এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, ব্যক্তির নাম রাজীব। বয়স ৫৩ বছর। ভিট্টলের কাছে সেলাথুরের কারাজেতে ঘটনাটি ঘটেছে। ২৩ জানুয়ারি, নিজের বাড়িতে মেয়েটিকে ডাকে রাজীব। সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
রিপোর্টে নির্যাতিতার মা এও জানান যে, মেয়ের বাবা কাজে বাইরে থাকায় অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে।
বিভিন্ন মহল থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। একইসঙ্গে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তদন্তে রাজীবের বিরুদ্ধে অবাক করা তথ্য উঠে এসেছে। রাজীবের চার স্ত্রী ও ২৩টি সন্তান রয়েছে।












Click it and Unblock the Notifications