West Bengal Panchayat Election Results 2023: সবুজ ঝড়ে সিঙ্গুরে ধুয়ে-মুছে সাফ বিজেপি, সার্বিক জয় তৃণমূলের
ফের সবুজ ঝড় উঠল সিঙ্গুরে। একেবারে ধুয়ে-মুছে সাফ বিজেপি। সাফ হয়ে গেল সিপিএম-কংগ্রেসও। সার্বিক জয় পেল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী সঙ্গে কাঁটে কা টক্কর চলছে, তখন তৃণমূলকে স্বস্তি দিল সিঙ্গুরের জয়। ফের সিঙ্গুরে একচেটিয়া আধিপত্য বিস্তার করল তৃণমূল।
সিঙ্গুরের ১৬টি গ্রাম পঞ্চায়েতের সবকটিতেই জয় পেয়েছে তৃণমূল। সিঙ্গুরজুড়ে তাউ তৃণমূল কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনা। যত সময় গিয়েছে স্পষ্ট হয়েছে তৃণমূলের জয়। আর তৃণমূলের হারানো সিঙ্গুরের প্রাপ্তি ঘটেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিপুল জয় এসেছে, কিন্তু তার মধ্যে সিঙ্গুরের জয় একটা আলাদা আনন্দ দিয়েছে তৃণমূলকে।

কারণ সিঙ্গুর হল রাজ্যে পরিবর্তনের অন্যতম সোপান। সিঙ্গুর জমি আন্দোলনের পীঠস্থান। ঠিক যেমন নন্দীগ্রাম, তেমনই সিঙ্গুর। শুভেন্দু অধিকারী হাতছাড়া হওয়ায় নন্দীগ্রাম দু-ভাগ হলেও সিঙ্গুরকে এবার তৃণমূল নিজেদের দখলে রাখতে পেরেছে। লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ হলেও সিঙ্গুরকে কেড়ে নিতে পারেননি তৃণমূল কাছ থেকে।
এবারও সিঙ্গুরে ঘাসফুল চষে বেরিয়েছে। সিঙ্গুরের মাটি যে ঘাসফুলের জন্য উর্বর চা প্রমাণিত হয়েছে আবার। এখানে উল্লেখ ২০০৬ সালে সিঙ্গুরের জমি আন্দোলন শুরু হয় টাটাদের ন্যানো গাড়ি কারখানা তৈরিকে কেন্দ্র করে। মূলত তিন ফসলি জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধেই সেই আন্দোলন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
জমি আন্দোলনের সেই মাটি ভোলেনি মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে পরিবর্তনের আগেই ২০০৮ সালে সিঙ্গুরের জমি আন্দোলনে বর করে পঞ্চায়েত সমিতি দখল করেছিল তৃণমূল। সেই বছর থেকেই রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূলের প্রতিনিধি বাড়তে শুরু করেছিল।
সেই যে শুরু হয়েছিল, তারপর সিঙ্গুর তৃণমূলকে ফেরায়নি ২০০৯ সালের লোকসভা ভোট থেকে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত। ২০১৯-এ সিঙ্গুরে ধাক্কা খায় তৃণমূল। সিঙ্গুরে তৃণমূল প্রার্থী পিছিয়ে ছিলেন। কিন্তু ২০২১-এ ফরে সিঙ্গুর মমতার। সিঙ্গুর থেকে জেতেন তৃণমূল প্রার্থী।
সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। প্রাথমিকভাবে মুখ ফিরিয়েছিল সিঙ্গুর। কিন্তু ২০২১-এই তা পুনরুদ্ধার করতে সফল হয় তৃণমূল। বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রী হন বেচারাম মান্না। পরাজিত হন মাস্টারমশায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
তৃণমূলের দাবি, সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাজ্ঞাপন করেছে। মানুষ তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বুঝিয়ে দিয়েছে সিঙ্গুরের মাটি বিশ্বস রেখেছে। আস্থা ও বিশ্বাসের রায় দিয়েছে সিঙ্গুর। যদিও বিজেপির তরফে পাল্টা জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট হলেই আবারও জিতবে বিজেপি। ২০২৪-এই সেই প্রমাণ মিলবে।












Click it and Unblock the Notifications