Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal News: পোশাক খুলেই নাচতে হবে! দর্শকদের নাছোড় আবদার, তোলপাড় বাংলা

West Bengal News: নৃত্যশিল্পীদের দিয়ে জোর করে অশ্লীল নাচ করানোর চেষ্টা। এমনকি জোরে পোশাক খুলতে বলা হয় বলেও অভিযোগ। এমনকি নাচতে না চাইলে শিল্পীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নন্দকুমারের একটি ক্লাবের বিরুদ্ধে। শেষমেশ কোনও রকমে নন্দকুমার থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ওই শিল্পীরা।

ঘটনার দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। কোনও রকমে ঘটনাস্থল থেকে নৃত্যশিল্পীদের উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে ঘটনায় ক্লাবের দুজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় নন্দকুমার ঠেকুয়া বাজার সংলগ্ন এলাকায়। ঘটনায় রীতিমত আতঙ্কে শিল্পীরা (West Bengal News)।

West Bengal

অভিযোগ, পুজোর পর নন্দকুমারে 'সোনার বাংলা' বলে ক্লাবের অনুষ্ঠান ছিল। আর সেখানেই নৃত্য শিল্পীরা নাচ করছিলেন। হঠাত করেই স্থানীয় লোকজন অশ্লীল নাচ করার জন্য তাঁদের জেরাজুরি করতে থাকেন। এমনকি পোশাক খুলেও নাচ করতে হবে! এমন চাপও আসে বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদ করলে অশালীন আচরণ করা হয়।

পুরুষদের পাশাপাশি মহিলা নৃত্যশিল্পীদেরও আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। পরে শিল্পী সংগঠনের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ।

নৃত্যশিল্পীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ জমা হতেই ২ জনকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে ধৃতদের জেরা করছে পুলিশ। ঘটনার সঙ্গে কেউ বা কারা যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি স্থানীয় সিসিটিভি এবং অন্যান্য বিষয়গুলিও পুলিশের তরফে খতিয়ে দেখা হহচ্চ বলে জানা যাচ্ছে।

ঘটনা প্রসঙ্গে এক নৃত্যশিল্পী বলেন, এমনিতে তিন ঘণ্টার প্রোগ্রাম। কিন্তু ৫ ঘণ্টা আমাদের ধরে রাখে। শেষে ওরা আমাদের হট প্রোগ্রাম করার কথা বলে। আমরা রাজি না হওয়ায় আমাদের লোকজনকে মারধর করে। মহিলাদেরও ছাড় দেওয়া হয়নি। শেষে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা নন্দকুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

আরও একজন জানান, সবাই নেশা করেছিলেন। আর তাতে কেউ কারোর কথা শুনছেই না। এমন অভিজ্ঞতা হয়নি বলেই দাবি। আর জি কর ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। প্রতিবাদে উত্তাল হচ্ছে রাজপথ। এর মধ্যেই একের পর এক মারাত্মক অভিযোগ সামনে আসছে। এমনকি বাংলার বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে। প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা। এর মধ্যেই আরও এক ভয়ঙ্কর অভিযোগ বাংলায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+