তৃণমূলের সমর্থনে পুর-চেয়ারম্যান হবেন বিজেপির হিরণ, নয়া সমীকরণে জল্পনা খড়গপুরে
তৃণমূলের সমর্থনে পুর-চেয়ারম্যান হবেন বিজেপির হিরণ, নয়া সমীকরণে জল্পনা খড়গপুরে
হঠাৎ হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে নায় সমীকরণের জল্পনা শুরু হয়েছে খড়গপুর পুরসভায়। খড়গপুরে তৃণমূলের সমর্থনে হিরণ চট্টোপাধ্যায় প্রার্থী হতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে হিরণকে নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, আর অন্য দিকে তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এই অঙ্কে তৃণমূলের সমর্থনে বিজেপির কাউন্সিলর হতে পারেন পুর-চেয়ারম্যান।

খড়গপুর পুরসভা নির্বাচনে আবারও তৃণমূল জয়ী
খড়গপুর পুরসভা এবারও তৃণমূল কংগ্রেস দখল করেছে। তৃণমূল দিতেছে ২০টি ওয়ার্ডে। আর বিজেপির দখলে গিয়েছে ৬টি ওয়ার্ড। তার মধ্যে ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন হিরণ চট্টোপাধ্যায়। ৩৫ নম্বর ওয়ার্ডবিশিষ্ট খড়গপুরে আবারও তৃণমূল জয়ী হয়েছে। এই পুরসভায় চেয়ারম্যান ছিলেন প্রদীপ সরকার।

তৃণমূলের সমর্থনে বিজেপির হিরণ চেয়ারম্যান, জল্পনা
প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার এবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে একরাশ অভিযোগ জমা হওয়ায় তাঁর চেয়ারম্যান হওয়ার সম্ভাবনী ক্ষীণ। যদি অন্য। কেউ চেয়ারম্যান হন, তিনি তৃণমূলেরই কেউ হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই খড়গপুরে জল্পনা শুরু হয়েছে, বিজেপির হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলের সমর্থনে পুর-চেয়ারম্যান হতে পারেন।

হিরণকে প্রার্থী করলেও দ্বন্দ্ব কমেনি বিজেপির অন্দরে
কিন্তু কেন হিরণকে সমর্থন দেবে তৃণমূল? তবে তিনি কি এই পথেই তৃণমূলে ফিরতে চলেছেন। বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবার পুরসভা ভোটে প্রার্থী হয়ে কাউন্সিলরও হয়েছেন। তার আগে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। হিরণ হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছিলেন বিজেপির। পরে বিজেপির রাজ্য নেতৃত্ব তাঁকে প্রার্থী করলেও দ্বন্দ্ব কমেনি বিজেপির অন্দরে। কিন্তু কেন হিরণকে সমর্থন দেবে তৃণমূল? তবে তিনি কি এই পথেই তৃণমূলে ফিরতে চলেছেন। বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবার পুরসভা ভোটে প্রার্থী হয়ে কাউন্সিলরও হয়েছেন। তার আগে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। হিরণ হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছিলেন বিজেপির। পরে বিজেপির রাজ্য নেতৃত্ব তাঁকে প্রার্থী করলেও দ্বন্দ্ব কমেনি বিজেপির অন্দরে।

খড়গপুরের চেয়ারম্যান, জল্পনা তৈরি হয়েছে হিরণকে নিয়ে
হিরণ নিজেও একটি প্রার্থী তালিকা তৈরি করে পাঠিয়েছিলেন। কিন্তু তা গ্রহণ করেনি রাজ্য বিজেপি, তবে হিরণকে প্রার্থী করা হয়। প্রচার-পর্বেও দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব স্পষ্ট ছিল। নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরে আবার তৈরি হতে চলেছে নয়া সমীকরণ। অন্তত জল্পনা তৈরি হয়েছে হিরণকে নিয়ে।

দিলীপ-দ্বন্দ্বেই কি হিরণ আবারও পাশ কাটাতে চলেছেন?
হিরণকে পুরসভার চেয়ারম্যান পদে সমর্থন করতে পারে তৃণমূল। এখন আবার হিরণ চট্টোপাধ্যায় নিজের দলের সঙ্গেই দূরত্ব রেখে চলতে শুরু করেছেন। ফলে জল্পনার পারদ আরও চড়েছে। শুক্রবার দলের চিন্তন বৈঠকেও যোগ দেননি হিরণ। তিনি সাবধানী পদক্ষেপ নিতে চলেছেন। প্রশ্ন উঠে পড়েছে, দিলীপ-দ্বন্দ্বেই কি হিরণ আবারও পাশ কাটাতে চলেছেন?

বিদ্রোহী হিরণের মানভঞ্জনে প্রার্থী করা হয় খড়গপুরে
খড়গপুর এলাকা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের খাস তালুক। সেখানে তাঁর প্রভাব যথেষ্ট। হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর সদরের বিধায়ক হওয়ার পর থেকেই উভয়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এর আগেও বিদ্রোহী হয়ে উঠেছিলেন হিরণ। তারপর তাঁর মানভঞ্জনে প্রার্থী করা হয়। এখন কাউন্সিলর নির্বাচিত হয়ে তিনি অন্যদিকে ঝুঁকতে পারেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications