বিমান বসুর সঙ্গে একমঞ্চে দিব্যেন্দু, প্রয়াত বাম নেতার প্রশংসায় তমলুকের সাংসদ

দিল্লিতে পেগাসাস ইস্যুকে সামনে পেয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি, ভ্যাকসিনের অপ্রতুলতাসহ জ্বলন্ত নানা ইস্যু ভুলতে বসেছে তৃণমূলসহ (trinmool congress) বাকি বিরোধীরা। তৃণমূলের কর্মকাণ্ডে পাওয়া যায়নি, তাদের তমলুকের সাংসদ দিব্যেন্

দিল্লিতে পেগাসাস ইস্যুকে সামনে পেয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি, ভ্যাকসিনের অপ্রতুলতাসহ জ্বলন্ত নানা ইস্যু ভুলতে বসেছে তৃণমূলসহ (trinmool congress) বাকি বিরোধীরা। তৃণমূলের কর্মকাণ্ডে পাওয়া যায়নি, তাদের তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে (dibyendu adhikari) । তাঁকে পাওয়া গেল তমলুকেই প্রয়াত বাম নেতার স্মরণসভায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (biman bose) সঙ্গে একমঞ্চে।

বিমান বসুর সঙ্গে একমঞ্চে দিব্যেন্দু, প্রয়াত বাম নেতার প্রশংসায় তমলুকের সাংসদ

অবিভক্ত মেদিনীপুর জেলার সিপিআইএম-এর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন নির্মল জানা। গত ১৫ এপ্রিল শ্বাসকষ্টজনিক সমস্যা নিয়ে তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁকে চণ্ডীপুরের করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও ১৭ এপ্রিল তাঁর মৃত্যু হয়। এদিন তমলুকের তাঁরই স্মরণসভায় আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত নন্দীগ্রামের বিরুলিয়ার বাসিন্দা প্রবীণ নির্মল জানা সেখানকার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নির্বাচনী এজেন্টও ছিলেন।

এদিন বিমান বসুর সঙ্গে নির্মল জানার স্মরণসভায় উপস্থিত ছিলেন দিব্যেন্দু অধিকারী। প্রয়াত বাম নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, নির্মলবাবু অন্যন্ত কাছের মানুষ ছিলেন, তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আসা। তিনি জানান, সিপিআইএম-এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি তাঁকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁর এই উপস্থিতি সৌজন্যমূলক বলেও জানিয়েছেন দিব্যেন্দু।

এদিনের স্মরণসভায় বিমান বসু, দিব্যেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন, সিপিএম নেতা রবীন দেব, মিনতী ঘোষ। তবে সবার মধ্যে স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারীর উপস্থিতি সবার নজর কেড়েছে। কেননা তৃণমূলের তরফে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে লোকসভার অধ্যক্ষের কাছে শিশির অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দাবি জানানো হলেও, দিব্যেন্দু অধিকারীর ব্যাপারে তারা নীরবই থেকেছে। সেই দিব্যেন্দু অধিকারীকেই এবার দেখা গেল প্রয়াত বাম নেতার স্মরণসভায়, বিমান বসুর পিছনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+