বিস্ফোরণের পরের দিনই সুর বদলেছেন মৃতের স্ত্রী, এনআইএ তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর

বিস্ফোরণের পরের দিনই সুর বদলেছেন মৃতের স্ত্রী, এনআইএ তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর

ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের এনআইএ তদন্তের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুেভন্দু অধিকারী। এদিকে বিস্ফোরণের ২৪ ঘণ্টার মধ্যে বয়ান পাল্টে ফেলেছেন ভূপতি নগরে বিস্ফোরণে মৃত তৃণমূল কংগ্রেস নেতার স্ত্রী। তিনি দাবি করেছেন বোমা নয় বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে। বাজি ৈতরি হচ্ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

অমিত শাহকে চিঠি শুভেন্দুর

অমিত শাহকে চিঠি শুভেন্দুর

পঞ্চায়েত ভোটের মুখে তপ্ত পূর্ব মেদিনীপুর। গত পরশু অর্থাৎ শনিবার রাতে তীব্র বিস্ফোরণে উড়ে গিয়েছে ভূপতি নগরে তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি। ঘটনায় মারা গিয়েছেন তিনজন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে গিয়েছে বাড়ির চাল। দেহ ছিটকে গিয়ে পড়েছিল কয়েক মিটার দূরে। বাড়ির জামাকাপড় ছিটকে গিয়ে পড়েছিল গাছের উপরে। এই ঘটনাকে স্বাভাবিক বিস্ফোরণের ঘটনা মানতে নারাজ বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এই বিস্ফোরণের এনআইএ তদন্তের প্রয়োজন রয়েছে। এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন তিনি।

ভূপতিনগরে বিস্ফোরণে মৃত্যু

ভূপতিনগরে বিস্ফোরণে মৃত্যু

পঞ্চায়েত ভোটের আগে ভূপতিনগরে তীব্র বিস্ফোরণে মারা গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ৩ সদস্য। শনিবার রাতে বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস নেতার বাড়ির চাল। ভয়ঙ্কর তীব্র ছিল বিস্ফোরণ। বাড়ি থেকে ছিটকে গিয়ে পড়ে দেহ। বাড়ির চাল থেকে শুরু করে জিনিস পত্র ছিটকে পড়েছিল বিভিন্ন জায়গায়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃতের স্ত্রী বলেছিলেন বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনার পর মৃতের স্ত্রী দাবি করেছিলেন যে তাঁর স্বামীর দেহ লোপাটের চেষ্টা করছিলেন। তাতেই আরও চাঞ্চল্য ছড়ায়।

বয়ান বদল মৃেত স্ত্রী

বয়ান বদল মৃেত স্ত্রী

গতকাল যেখানে তিনি বারবার দাবি করেছেন বোমা তৈরি হচ্ছিল বলে বিস্ফোরণ ঘটেছিল। সেখানে তিনি ঠিক তার পরের দিন তিনি দাবি করেছেন বোমা নয় বাজি থেকেই বিস্ফোরণ ঘটেছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এতটা তীব্র বিস্ফোরণ হল কি করে । কারণ যে মাত্রার বিস্ফোরণ ঘটেছে সেটা সাধারণ বাজি থেকে হতে পারে না। এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পঞ্চায়েত নির্বাচবের জন্য জেলায় জেলায় বোমা গুলি মজুত করেছে শাসক দল। জেলায় জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে।

কী দাবি করলেন শুভেন্দু

কী দাবি করলেন শুভেন্দু

অমিত শাহকে চার পাতার চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন পঞ্চায়েত নির্বাচনের জন্য বোমা মজুত করা হচ্ছে জেলায় জেলায়। এই ধরনের ঘটনা তার প্রমাণ দিচ্ছে। তিনি দাবি করেছেন, বিরোধী দলনেতা এবং বিরোধীদের উপরে হামলা করার জন্যই বোমা মজুত করছে শাসক দল। এমনকী শুধু বোমা নয় গুলি-বন্দুকও মজুত করা হচ্ছে বলে দাবি করেছেন চিঠিতে। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দাবি করেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+