উন্নয়ন এখন দুয়ারে: নেত্রী ঘুমাচ্ছেন, ববি কাঁদছেন! ED-র টাকা উদ্ধারে তৃণমূলের দুই হেভিওয়েটকে নিশানা শুভেন্দুর
উন্নয়ন এখন দুয়ারে: নেত্রী ঘুমাচ্ছেন, ববি কাঁদছেন! ED-র টাকা উদ্ধারে তৃণমূলের দুই হেভিওয়েটকে নিশানা শুভেন্দুর
একদিকে গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭ কোটির বেশি টাকা উদ্ধার অন্যদিকে বিমানবন্দর থেকে তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকাকে ফেরত পাঠানোর ঘটনায় বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইডির (ED) টাকা উদ্ধারকে তিনি উন্নয়ন এখন দুয়ারে বলে কটাক্ষ করেছেন।

শুভেন্দুর নিশানায় অভিষেক ও রুজিরা নারুলা
এদিন নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাশীকর্ন শাখায় যে অ্যাকাউন্ট আছে রুজিরা নারুলার নামে। ২০১৯-এ রুজিরা ও মেনকা গিয়ে ওই অ্যাকাউন্ট ক্লোজ করে। পরে মেনকার নামে অ্যাকাউন্ট খুলে টাকা তোলা হয়। লোকসভা নির্বাচনের আগে আটটা সোনাভর্তি ব্যাগ নিয়ে থাইল্যান্ড থেকে আসছিলেন রুজিরা নারুলা। কলকাতা বিংমানবন্দরে কাস্টমস-সিআইএসএফ ধরে। একটি ব্যাগ খুলতে দেওয়া হয়েছিল, বাকি সাতটি ব্যাগ খুলতে দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী বলেন, তৎকালীন বিধাননগরের কমিশনার জ্ঞানবন্ত সিং বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রিন করিডরে করে সাতটি সোনা ভর্তি ব্যাগ মমতা ব্যানার্জির বাড়ির পাশে ছোটদার চায়ের দোকান, বর্তমানে শান্তিনিকেতন বিল্ডিং-এ পৌঁছে দিয়েছিলেন।

শুভেন্দুর নিশানায় রুজিরা নারুলার পরিবার
শুভেন্দু অধিকারী এদিন বলেন, বর্ধমান-বাঁকুড়ায় যত বালি খাদান রয়েছে সেগুলি মেনকা গম্ভীর আর তাঁর স্বামী অঙ্কুশ অরোরা এবং বাবা পবন আরোরা নামে লিজ নেওয়া । তাঁর অভিযোগ,
২০২০ সালে করোনা মহামারি পরিস্থিতিতে ২ হাজার কোটি টাকার হেলথ ইকুপমেন্ট এরা সাপ্লাই দিয়েছিল। সেখানে দুর্নীতি করেছে। অন্যদিকে এসসি-এসটি ডেভেলপমেন্টের টাকায় সবুজসাথীর সাইকেল দেওয়া হয় যার সরবরাহকারী পবন অরোরা, বলেছেন শুভেন্দু। প্রতি সাইকেল পিছু চারশো টাকা করে কমিশন এদের বাড়িতে পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আরও অভিযোগ, পশ্চিমবঙ্গকে এরা লুটেপুটে খাচ্ছে। তিনি বলেন, বাংলা থেকে এদের তাড়াতেই হবে এবং সেটা করবে বিজেপিই। কেননা কংগ্রেস আর সিপিএম সাইনবোর্ড হয়ে গিয়েছে, তারা রিজেক্টেড।

উন্নয়ন এখন দুয়ারে
গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন উন্নয়ন এখন দুয়ারে। তাই খাটের তলায় টাকা। ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছিলেন বড় বিধানসভা। কোথায় কে কী করছে তা তিনি জানেন না। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, অনিল ওরফে ইকবালের সঙ্গে এর ভাল সম্পর্ক যাতায়াতও রয়েছে। যার ছবিও তাঁর কাছে রয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

দুর্নীতিতে জড়িয়ে ফিরহাদ-সৌগত
শুভেন্দু অধিকারীর অভিযোগ, পুকুর বুজিয়ে ফ্ল্যাটবাড়ি তৈরি করতে দেওয়া , বেআইনি ডেভেলপারদের সঙ্গে সম্পর্ক, ওয়াকফ বোর্ডের জায়গায় বিল্ডিং, উদ্বাস্তুদের জমি হস্তান্তর , ওয়েটল্যান্ডের জমিতে কনস্ট্রাকশন , হিডকো, কেএমডি, যাবতীয় ক্ষেত্রে দুর্নীতির টাকাই উদ্ধার হয়েছে। এই দুর্নীতির সঙ্গে যুক্ত অনিল ওরফে ইকবালের দিকেই আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। এই ইকবালের সঙ্গে ফিরহাদ হাকিম ও সৌগত রায়দের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications