শুভেন্দুর কেন্দ্রে বিজেপি অনুগত পরিবার পায়নি পঞ্চায়েতের সার্টিফিকেট, 'কন্যাশ্রী' থেকে বঞ্চনার অভিযোগ ছাত্রীর
রাজ্যে কোনও সরকারি প্রকল্পের সাহায্য পেতে গেলে তাঁকে শাসকদলের অনুগত হতে হয়। বিরোধীদের এই অভিযোগ সরাসরি মানতে চায় না তৃণমূল। যদিও সেই অভিযোগই আরেকবার প্রমাণিত হয়ে গেল শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) কেন্দ্র নন্
রাজ্যে কোনও সরকারি প্রকল্পের সাহায্য পেতে গেলে তাঁকে শাসকদলের অনুগত হতে হয়। বিরোধীদের এই অভিযোগ সরাসরি মানতে চায় না তৃণমূল। যদিও সেই অভিযোগই আরেকবার প্রমাণিত হয়ে গেল শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) কেন্দ্র নন্দীগ্রামে (nandigram)। এমনটাই বলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, একটি পরিবার বিজেপির অনুগত হওয়ায় কন্যা সন্তান পাচ্ছে না কন্যাশ্রীর (kanyashree)সাহায্য।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামের অধীন বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকেন পিন্টু লাল। স্থানীয়ভাবে তিনি বিজেপি সমর্থক বলেই পরিচিত। তিনি অভিযোগ করেন, মেয়ে স্থানীয় আমদাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুল থেকে বলে দিয়েছে কন্যাশ্রীর সুবিধা পেতে গেলে স্থানীয় পঞ্চায়েত প্রধানের থেকে ছাত্রীর জন্য অবিবাহিত শংসাপত্র জমা দিতে হবে। কিন্তু তিনি এবং পরিবার যেতে বিজেপির সমর্থক তাই তৃণমূলের অঞ্চল প্রধান সুকেশ মান্না সেই শংসাপত্র দিচ্ছেন না।
যদিও এই অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, কে বিবাহিত না অবিবাহিত তা তার পক্ষে জানা সম্ভব নয়, তাই স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের সার্টিফিকেট আনতে বলা হয়েছিল। কিন্তু আবেদনকারী তা না করায় সার্টিফিকেট দেওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে।
পরে পিন্টু লালের পরিবারের তরফ থেকে নন্দীগ্রাম দু-এর বিডিও-র কাছে এব্যাপারে অভিযোগ জানানো হলে, তিনি এব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানকে নির্দেশ দেন। রাজনৈতিক চাপানউতোর সামলে পিন্টু লালের পরিবারের কন্যা কবে কন্যাশ্রীর সাহায্য পায় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications