আর জি করের ঘটনায় রাস্তায় নামার প্রতিশোধ স্বাস্থ্য ভবনের? শুভেন্দুর জেলায় ৯৩ চিকিৎসককে শোকজে উঠছে প্রশ্ন

একসঙ্গে ৯৩ জন চিকিৎসককে শোকজ নোটিস দিয়ে, চিকিৎসক মহলে জোরাল বিতর্ক তৈরি করল স্বাস্থ্য দপ্তর। তালিকায় রয়েছেন তমলুকের নামী চিকিৎসকরা। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, ক্লিনিক্যাল এসট্যাবলিশমেন্ট অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ ১৫-১৬ টি আবার কেউ ২৯-৩০ টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। ক্লিনিকাল এসট্যাবলিশমেন্ট পোর্টালের এই তথ্য দেখে চক্ষু চড়ক গাছ জেলা স্বাস্থ্য দপ্তরের।

জেলা স্বাস্থ্য দফতর বলছে, এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলছে। চিকিৎসকদের পাশাপাশি প্রায় ৭০ টি বেসরকারি হাসপাতালকেও নোটিশ পাঠানো হয়েছে। কার্যত চিকিৎসার নামে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা চলছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে। তারপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়।

RG kar showcause

ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ৩ বা তার বেশি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত মোট ৯৩ জন চিকিৎসককে চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে কী ভাবে একজন চিকিৎসক এতগুলি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত থাকতে পারেন, প্রতিটি বেসরকারি হাসপাতালে তারা কতটা সময় দেন, তাও জানতে চাওয়া হয়েছে।

চিকিৎসকদের পাশাপাশি একই ব্যাখ্যা চাওয়া হয়েছে বেসরকারি হাসপাতালগুলির কর্তৃপক্ষের কাছ থেকে। উল্লেখ্, তমলুক শহরে প্রায় আশিটি বেসরকারি হাসপাতাল রয়েছে। এই সব বেসরকারি হাসপাতালগুলি থেকে স্বাস্থ্যসাথীর বিল খতিয়ে দেখতে গিয়ে চিকিৎসকদের এই অনিয়মের পর্দা ফাঁস হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে। সেখানে দেখা গিয়েছে একটি বেসরকারি হাসপাতাল থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত অপর একটিতে একই চিকিৎসক একই সময়ে দুই রোগীর অপারেশন করছেন, এবং সেই বিল স্বাস্থ্ সাথীর আওতায় আনা হচ্ছে। এটা কী ভাবে সম্ভব?

স্বাস্থ্য দপ্তরের এই নোটিশ ঘিরে জোড়াল চর্চা শুরু হয়েছে চিকিৎসক মহলে। অনেক চিকিৎসকের দাবি আরজি করের ঘটনায় রাস্তায় নামার কারণেই প্রতিশোধ নিচ্ছে স্বাস্থ্যভবন। আর এভাবে শোকজ নোটিশ ধরানো হয়েছে একাধিক চিকিৎসককে। যদিও এই দাবি মানতে নারাজ জেলা স্বাস্থ্য দপ্তর। তাদের দাবি স্বাস্থ্যসাথী বিল খতিয়ে দেখতেই এই ধরনের অনিয়ম ধরা পড়েছে। এর সঙ্গে আরজি করের ঘটনার কোন সম্পর্ক নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+