Panchayat Election 2023: শুভেন্দুর জেলায় এবারও কাঁটে কা টক্কর তৃণমূল বনাম বিজেপির, একনজরে সমীক্ষা

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দুর অধিকারীর লড়াইয়ে যেমন কাঁটে কা টক্কর হয়েছিল, সেই একই লড়াই কি অপেক্ষা করে আছে পঞ্চায়েত নির্বাচনেও? সি ভোটারের জনমত সমীক্ষায় অন্তত তেমনই আভাস মিলেছে। জেলা পরিষদে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে তৃণমূল ও বিজেপির লড়াই সেয়ানে সেয়ানে।

এবার পঞ্চায়েতেও নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুর জেলা এপি সেন্টার হয়ে উঠতে চলেছে। মর্যাদার লড়াইয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবারও দ্বিমুখী লড়াইয়ে তৃণমূল বনাম বিজেপি নেক টু নেক ফাইট দিতে চলেছে। ৭০ আসনের জেলা পরিষদে তিনটি সম্ভাবনাই রয়েছে বলে সমীক্ষকদের মত।

এবারও কাঁটে কা টক্কর তৃণমূল বনাম বিজেপির

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, তৃণমূল যেমন জিততে পারে, আবার হারতেও পারে। বিজেপি দখল করতে পারে এই জেলা পরিষদ। তবে ত্রিশঙ্কুও হতে পারে এই জেলা পরিষদের ভবিষ্যৎ। সি ভোটারের সমীক্ষা রিপোর্ট মনে করিয়ে দিচ্ছে নন্দীগ্রাম ভোটের কথা। যেখানে মুহূর্তে মুহূর্তে বদলে গিয়েছিল ভোটের ফল।

একেবারে শেষ ল্যাপে শুভেন্দু অধিকারী বিতর্কিত দয় পেয়েছিলেন নন্দীগ্রামে। তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। চলছে আইনি লড়াইও। নন্দীগ্রামের মতোই পূর্ব মেদিনীপুরেও তৃণমূল ও বিজেপি প্রায় সমান সমান আসনে জয়ী হয়েছিল। তৃণমূল সেক্ষেত্রে একটু এগিয়েছিল লড়াইয়ে।

এবারও কাঁটে কা টক্কর তৃণমূল বনাম বিজেপির

আর এবার পঞ্চায়েত নির্বাচনে সেই একই ছবি দেখাচ্ছে সি ভোটার। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ৭০ আসনের জেলা পরিষদে তৃণমূল পেতে পারে ৩১ থেকে ৪১টি আসন। বিজেপি পেতে পারে ৩০ থেকে ৩৬টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেতে পারে বড়জোর তিনটি আসন।

এবারও কাঁটে কা টক্কর তৃণমূল বনাম বিজেপির

সমীক্ষকদের মতে, তৃণমূলের সংখ্যালঘু ভোটে যদি থাবা বসায় সিপিএম-কংগ্রেস, তবে এই জেলা বিজেপির জদখলে যাবে। তবে সংখ্যালঘু ভোট যদি ধরে রাখতে পারে তৃণমূল, তবে তৃণমূলের পক্ষেই থাকবে এই জেলা পরিষদ। এই অবস্থায় তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই যে তীব্রতর তা বলার অপেক্ষা রাখে না। জয়-পরাজয় নির্ধারণে এবারও সংখ্যালঘু ভোটব্যাঙ্ক একটা বড় ফ্যাক্টর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+