Midnapore: মারণ স্যালাইনে তোলপাড়, প্রসূতি মৃত্যুতে আরও চাঞ্চল্যকর তথ্য! বৈঠকে বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

Midnapore Pregnant Women Death: বিষাক্ত স্যালাইনে (Expired Saline) প্রসূতির মৃত্যুতে তোলপাড় মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Medinipur Medical College)। আশঙ্কাজনক আরও ৩ প্রসূতিকে এবার গ্রিন করিডর করে কলকাতায় আনার সিদ্ধান্ত। এসএসকেএমে (SSKM) স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ মৌসুমী নন্দী ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধানও উপস্থিত ছিলেন। বেলা পৌনে একটা নাগাদ শুরু হয় বৈঠক। জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যালে বিষাক্ত স্যালাইন প্রয়োগে আরও চার প্রসূতি অসুস্থ রয়েছেন।

hospital

অসুস্থ প্রসূতিদের মধ্যে ২ জন আবার ভেন্টিলেশনে (Ventilation) রয়েছেন। তিন প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের গ্রিন করিডর করে পিজিতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টযুক্ত অ্যাম্বুলেন্সে কলকাতায় আনা হচ্ছে মেদিনীপুর থেকে।

এদিকে বিষাক্ত স্যালাইনে মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের তদন্ত কমিটির তরফে রবিবার প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে সোমবার। প্রাথমিক অনুমানে তদন্ত কমিটি জানিয়েছে, নিষিদ্ধ স্যালাইন প্রয়োগেই অসুস্থ বাকিরাও। অসুস্থ প্রসূতিদের শরীরে লোহিত রক্ত কণিকা ভেঙে যাচ্ছে। কিডনিতে সংক্রমণ দেখা যাচ্ছে ও অক্সিজেনের পরিমাণও কমে যাচ্ছে।

প্রসূতিদের নমুনা নিয়ে বায়োপসি করা হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে, বিষাক্ত স্যালাইনে পুরুষ রোগীরাও অসুস্থ। কাঁপুনি দিয়ে জ্বর এসেছে পুরুষদের। স্যালাইন কম পাওয়ায় ১ প্রসূতি কিছুটা সুস্থ রয়েছেন। কিন্তু স্যালাইন এল কোথা থেকে? সেই প্রশ্নে এদিন কলকাতায় মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষ মৌসুমী নন্দী জানান, "সবটাই তদন্তসাপেক্ষ। তমলুক ডিআরএস থেকে হাসপাতাল স্টোরে এসেছিল স্যালাইন।"

এদিকে স্যালাইনকাণ্ডে মেদিনীপুর মেডিক্যালে বিক্ষোভ দেখাল বাম ও বিজেপি। এমএসভিপিই দায়ী বলে দাবি করে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানানো হয় ডিওয়াইএফআইয়ের তরফে। পুলিশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখার্জি। তালা ঝুলিয়ে দেওয়া এমএসভিপির কার্যালয়েও। হাসপাতালের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বামনেত্রী।

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। এদিকে সোমবার দুপুর ২টোয় স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, সোমবার বেলা ১টায় করুণাময়ী থেকে মিছিল শুরু হবে। শান্তিপূর্ণ উপায়ে মিছিল করা হবে বলে জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+