কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড একাধিক গ্রাম! ভাঙল বাড়ির চাল, ব্যাপক ক্ষতি ফসলেও

ক্রমশ বাড়ছে গরম! আর এই গরম থেকে স্বস্তি পেতে সবাই ঝড়-বৃষ্টির দিকেই তাকিয়ে রয়েছে! আর এই ঝড় বৃষ্টিই যে বিপদ ডেকে আনবে তা বুঝতেই পারেননি দাঁতনের একাধিক গ্রাম। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড দাঁতনের তররুই ২ নম্বর গ্রাম পঞ্চ

ক্রমশ বাড়ছে গরম! আর এই গরম থেকে স্বস্তি পেতে সবাই ঝড়-বৃষ্টির দিকেই তাকিয়ে রয়েছে! আর এই ঝড় বৃষ্টিই যে বিপদ ডেকে আনবে তা বুঝতেই পারেননি দাঁতনের একাধিক গ্রাম। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড দাঁতনের তররুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম।

শুধু তাই নয়, দুটি গ্রামের ৩০ টিরও বেশি বাড়ি'র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। রাতারাতি ছাদহীন বহু মানুষ। প্রবল হাওয়ার সঙ্গে বৃষ্টির কারণে ধানজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় মানুষদের।

ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে

ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে

জানা যাচ্ছে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন দাঁতনের বিডিও। গিয়েছেন একাধিক শীর্ষ আধিকারিকও। ঝড়ের কারণে দুই গ্রামে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি ঠিক কতটা কৃষিজমি'র ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখছেন আধিকারিকরা। তবে স্থানীয় মানুষজনের দাবি, প্রায় ১০০ একর জমির ফসল নষ্ট হয়েছে এই ঝড়ে। জানা গিয়েছে, প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্থ মানুষদের সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড এলাকা

বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড এলাকা

সকাল থেকেই আকাশ মেঘলা আকাশ ছিল। হঠাত করেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। স্থানীয় মানুষজনের দাবি, মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় ওই ঝড়। প্রবল বেগে ধেয়ে যায় ঝড়। ঝড়ের দাপটে উড়ে যায় একের পর এক বাড়ির চাল। এমনকি একাধিক ঘরের উপর গাছ উপড়ে পড়ে বলেও দাবি স্থানীয় মানুষজনের। মাত্র কয়েক মিনিটে ঝড়ে৩০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি। তবে এই ঘটনায় তীব্র আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ।

প্রবল গরমে পড়ুছে বাংলা

প্রবল গরমে পড়ুছে বাংলা

প্রবল গরমে পুড়ছে। একাধিক জেলাতে হু হু করে বাড়ছে তাপমাত্রা। শুধু তাই নয়, একাধিক জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে এর মধ্যেই স্বস্তি দিয়ে মেদিনীপুরের দাঁতনের বৃষ্টি নামলেও এর ভয়ঙ্কর রুপ দেখলে সেই জেলার মানুষ। এমনকি গত কয়েকদিন ধরে এমন ঝড়ের সাক্ষী থেকেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। এবার কয়েক মিনিটের ঝড়ে তছনছ দক্ষিণবঙ্গের একধিক জেলা।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

তবে এর মধ্যেই হাঁসফাঁস গরম থেকে মুক্তির পথ আশা দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের সাত জেলায় অবশেষে বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলিতে রবিবার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনই পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। তার জেরে সাময়িক ভাবে তীব্র গরম থেকে রেহাই পাবে রাজ্যবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+