নেতাদের ব্যক্তিগত সম্পর্ক নষ্টে দায়ী তিনি! মমতার মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে 'শান্তিকুঞ্জ'র অবদান স্মরণে শুভেন্দু

লক্ষ্মী পুজোর সন্ধেয় কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় এই শান্তিকুঞ্জের ছাদেই ছিলেন বর্ত

লক্ষ্মী পুজোর সন্ধেয় কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় এই শান্তিকুঞ্জের ছাদেই ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী ফের একবার বলেন, নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনও দিনই মুখ্যমন্ত্রী হতে পারতেন না।

শান্তিকুঞ্জে সুকান্ত মজুমদার

শান্তিকুঞ্জে সুকান্ত মজুমদার

রবিবার সন্ধেয় শান্তিকুঞ্জে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গেও সাক্ষাৎ করেন। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, এর মধ্যে রাজনীতি খোঁজার কোনও কারণ নেই। তিনি (সুকান্ত) তাঁর (শুভেন্দু) বাবা-মার সঙ্গে সৌজন্য বিনিময় করছে এসেছেন। উনিও তাঁদের পুত্রের মতো। এর মধ্যে অন্য কোনও কারণ নেই।

মুখ্যমন্ত্রী থেকেছেন শান্তিকুঞ্জের ছাদে

মুখ্যমন্ত্রী থেকেছেন শান্তিকুঞ্জের ছাদে

সামনে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। রয়েছেন দলীয় নেতা-সমর্থক থেকে সংবাদ মাধ্যম। সেই সময় শুভেন্দু অধিকারী বলেন ২০০৮ সালের ১৩ মার্চ শান্তিকুঞ্জের ছাদে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাড়িতে রাত কাটিয়েই নন্দীগ্রামের মাটি নিয়ে কলকাতায় গিয়ে ১৪ মার্চ কলকাতায় মিছিল করেছিলেন। ২০০৮-এর পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের ঘটনা স্মরণ করিয়ে দেন বিরোধী দলনেতা। বলেন সেই বাড়িতেই এখন সিআইডি, পুলিশ আশছে। সামনে পিছনে সিসিটিভি বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাড়ির সামনে মিছিল করে ৮৪ বছর বয়সী বাবা এবং ৭৫ বছর বয়সী মাকে বিব্রত করার অভিযোগ তিনি করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ব্যক্তিগত সম্পর্ক নষ্ট

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ব্যক্তিগত সম্পর্ক নষ্ট

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজনৈতিক নেতাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এর আগে একাধিক সিপিআইএম, সিপিআই, বিশ্ব হিন্দু পরিষদের নেতা-সহ স্থানীয় একাধিক দলীয় নেতাদের সঙ্গে অধিকারী পরিবারের সম্পর্ক কখনোই ক্ষুণ্ন হয়নি। তবে বর্তমানে সে অবস্থা তা মমতা বন্দ্যোপাধ্যায়ই নষ্ট করেছেন, বলেছেন শুভেন্দু। তিনি বলেছেন, কোনও রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনিক কর্তা তাঁদেরকে হোয়াটসঅ্যাপ কল ছাড়া ফোন করেন না। সুকান্ত মজুমদারকে পাশে রেখে বিরোধী দলনেতা বলেন, তাঁরা দুজনে আদা জল খেয়ে নেমে পড়েছেন পুতনা রাক্ষসীর হাত থেকে রাজ্যকে বাঁচাতে।

নন্দীগ্রাম আন্দোলনে অধিকারীদের অবদান মানতে নারাজ তৃণমূল

নন্দীগ্রাম আন্দোলনে অধিকারীদের অবদান মানতে নারাজ তৃণমূল

তবে নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবারের অবদান মানতে নারাজ বর্তমান তৃণমূল নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গে কাঁথির তৃণমূল নেতৃত্বের মন্তব্য, নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারীর কত শতাংশ ভূমিকা তা তারা বলতে পারবেন না। তৃণমূলের মতে নন্দীগ্রাম ছিল একটা গণআন্দোলন। যা সারা বাংলায় ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, শুভেন্দু অধিকারী কি সারা বাংলায় আন্দোলন করেছিলেন? তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামিল হয়েছিলেন তৃণমূলের কর্মীরা। যে কারণে সিপিএম পিছু হটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+