Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পূর্ব মেদিনীপুরে দুই মন্ত্রীর কেন্দ্রেই পিছিয়ে তৃণমূল, বিজেপির কাছে হোয়াইটওয়াশের লজ্জা বাঁচাল পটাশপুর

Lok Sabha Election Results 2024: কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রগুলি তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। মোট ১৪টি বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের লিড মাত্র ১টিতে।

পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী এবং রামনগরের বিধায়ক অখিল গিরি রাজ্যের মন্ত্রী। প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর বিধানসভাতেও পিছিয়ে তৃণমূল।

Lok Sabha Election Results 2024

পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১৬টি বিধানসভা রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ৯টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। বিজেপি জিতেছিল ৭টিতে। এবার লোকসভা নির্বাচনের ফলের নিরিখে বিজেপি এগিয়ে রইল ১৫-১-এ।

কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত চণ্ডীপুর, পটাশপুর ও রামনগর এবং তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত তমলুক, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার ও মহিষাদলে তৃণমূলের বিধায়ক রয়েছেন। এগরা ও পাঁশকুড়া পূর্বেও জিতেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির জিতেছিল ময়না, হলদিয়া, নন্দীগ্রাম, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর ও খেজুরিতে।

এবার তমলুক বিধানসভা ক্ষেত্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় পেয়েছেন ১,১৮,৩৯৮টি ভোট, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য পেলেন ৯৭,৯৩৭টি। পাঁশকুড়া পূর্বে বিজেপি ও তৃণমূলের প্রাপ্ত ভোট যথাক্রমে ৯১,২৪৯ ও ৮৮,৫২৮। ময়নায় বিজেপি পেয়েছে ১,১১,৯০১টি ভোট, তৃণমূল ১,০১,৯৫৩।

নন্দকুমারে বিজেপি পেয়েছে ১,১০,৭৫৪টি ভোট, তৃণমূল ১,০২,৮১১টি। মহিষাদলে বিজেপি পেয়েছে ১,০৫,৯৯৯টি ভোট, তৃণমূল ৯৬,৫৪৫। হলদিয়ায় বিজেপি পেয়েছে ১,১০,৭৭২টি ভোট, তৃণমূল পেয়েছে ৯২,২৭১টি। নন্দীগ্রামে বিজেপি পেয়েছে ১,১২,১১০টি ভোট, তৃণমূল ১,০৩,৯১০টি ভোট।

কাঁথি লোকসভা কেন্দ্রের চণ্ডীপুরে বিজেপি পেয়েছে ১,০৭,৫৭৫টি ভোট, তৃণমূল ১,০৬,৭৩৩টি ভোট। পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে প্রার্থী করা হয়েছিল লোকসভা নির্বাচনে। পটাশপুরেই একমাত্র লিড পেয়েছে তৃণমূল। তৃণমূল এখানে ভোট পেয়েছে ১,০৬,৮২৩টি, বিজেপির সৌমেন্দু অধিকারী পেয়েছেন ৯৮,২১৫টি ভোট।

কাঁথি উত্তরে বিজেপি ১,১৪,৩৫৮ এবং তৃণমূল ১,০৭,২৫৯টি ভোট পেয়েছে। ভগবানপুরে বিজেপি পেয়েছে ১,০৯,০১৩, তৃণমূলের প্রাপ্ত ভোট ১,০৮,৪২৮। খেজুরিতে বিজেপি ১,১৪,৬৪৮টি এবং তৃণমূল ৯৪,৩৬৫টি ভোট পেয়েছে। কাঁথি দক্ষিণে বিজেপি পেয়েছে ১,০২,৬৭৫ এবং তৃণমূল ৮৩,৯০১টি ভোট পেয়েছে।

অখিল গিরির রামনগরে বিজেপি পেয়েছে ১,১১,৪২২টি ভোট, তৃণমূল পেয়েছে ১,০২,২৫৪টি ভোট। পাঁশকুড়া পূর্ব পড়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে, মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর বিধানসভায় ২৭০০-র বেশি ভোটে লিড বিজেপির। তরুণ মাইতি এগরার বিধায়ক, এই বিধানসভা ক্ষেত্র মেদিনীপুরে। সেখানেও বিজেপি লিড রয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক নন্দীগ্রামের মা বলে পরিচিত ফিরোজা বিবি। সেখানে লিড বিজেপির।

পোস্টাল ব্যালটে অবশ্য সৌমেন্দুর (৫২৮৯) চেয়ে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী উত্তম (৫৬৬৮)। কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগ দেন। পুরসভা নির্বাচনে কাঁথিতে ব্যাপক কারচুপি, ভোট লুঠের অভিযোগ তুলেছিল বিজেপি। লোকসভা নির্বাচনে কাঁথি পুরসভার সিংহভাগ ওয়ার্ডে এগিয়ে বিজেপি। ইতিমধ্যেই দলীয় স্তরে কাঁথির চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ও রামনগরের বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+