তৃণমূল সাফ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথে ওঁরাই এজেন্ট বিজেপির! ষষ্ঠদফায় জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী
Lok Sabha Election 2024: সকালে কাঁথির বাড়ি থেকে বেরনোর পরে এদিন খোশ মেজাজেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ষষ্ঠদফায় রাজ্যে কেমন ভোট হচ্ছে, জানতে চায়া হলে তিনি ভি চিহ্ন দেখান। উল্লেখ করা প্রয়োজন, দলের ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করার বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিছু বলতে চাননি।
এদিন বিরোধী দলনেতা বলেন, এদিনের ভোটে তৃণমূল প্রায় দুশো বুথে এজেন্ট বসাতে পারেনি। তিনি দাবি করেন, তৃণমূল সাফ হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এদিন তমলুকের ৬৩ টি মুসলিম প্রধান বুথে বিজেপির তরফে মুসলিমদেরই এজেন্ট হিসেবে বসানো হয়েছে।

আত্মবিশ্বাসী শুভেন্দু
শুভএন্দু অধিকারী দাবি করেছেন কাঁথি, তমলুক, ঘাটাল-এই তিন আসনেই বিজেপি জয় পাবে। পাশাপাশি তিনি দাবি করেছেন, বিজেপি রাজ্যে ৩০ টি আসন দখলের পথে এগিয়ে চলেছে। তিনি বলেন, বেশ কিছু জায়গার বুথে সকালের দিকে সিসিটিভি বন্ধ করা ছিল। কিন্তু বিজেপির উদ্যোগে সেইসব বুথে সিসিটিভি চালু করা হয়। তিনি বলেন, নন্দীগ্রাম দুই ব্লক থেকে বিজেপি প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে থাকবেন। এছাড়াও একনম্বর ব্লক থেকেই বিজেপি প্রার্থীর এগিয়ে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারীর ভোটদান
এদিন সকালে শুভেন্দু অধিকারী কাঁথির বাড়ি তেকে বেরিয়ে সোজা চলে যান নন্দীগ্রামে নিজের ভোট কেন্দ্রে। সেখানকার নন্দনায়কবাড়ের ৭৯ নম্বর বুথে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পরে তিনি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন।
ভারত মাতাকে ভোট দিয়েছেন
শুভেন্দু অধিকারী বলেন, তিনি উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন, ভারত মাতাকে ভোট দিয়েছেন। তিনি দুর্নীতি ও তুষ্টির বিরুদ্ধে ভোট দিয়েছেন। তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনতে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।
VIDEO | Lok Sabha Elections 2024: "I voted for development, I voted against corruption and appeasement. I voted for jobs for young people, for industry, for farmers. I voted to bring back Pakistan occupied Kashmir. I voted for 'Bharat Mata'," said BJP leader Suvendu Adhikari… pic.twitter.com/dUDEMtAyWP
— Press Trust of India (@PTI_News) May 25, 2024
তৃণমূলকে কটাক্ষ
তিনি এদিন তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, ওদের মাত্র দুটি কাজ রয়েছে। আক্রমণ করা আর মিথ্যা মামলা দায়ের করা। তৃণমূল পুলিশের অপব্যবহার করছে বলেও এদিন অভিযোগ করেন বিরোধী দলনেতা। তিনি অভিযোগ করেছেন গত দুই দিন ধরে পুলিশ এলাকায় এলাকায় তীব্র সন্ত্রাস চালিয়েছে। বিজেপির কমপক্ষে ২০-২৫ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য পুলিশ কী করতে পারে, তা তাদের জানা আছে। সেই কারণে এজেন্টদের অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছিল। আর পুলিশ সেইসব এজেন্টদের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications