ওয়ানইন্ডিয়ার খবরে সিলমোহর! কাঁথিতে প্রার্থী সৌমেন্দু, শুভেন্দুর স্থির করা মার্জিন নিশ্চিতে আত্মবিশ্বাসী
Lok Sabha Election 2024: ওয়ানইন্ডিয়া বাংলার খবরেই সিলমোহর। শিশির অধিকারীর পুত্র, শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকেই কাঁথি থেকে প্রার্থী করল বিজেপি।
রাজনৈতিক প্রেক্ষাপটে এটি অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। কেন না, শান্তিকুঞ্জের অধিকারী পরিবার থেকে এই প্রথম কেউ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী। তাঁকে এবং তাঁর পুত্র তথা দিব্যেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে না। জল্পনা চলছিল, দিব্যেন্দুকে বিজেপিতে যোগদান করিয়ে কাঁথি থেকে প্রার্থী করার বিষয়ে। যদিও ওয়ানইন্ডিয়া বাংলার প্রতিবেদনে গত ২৭ ফেব্রুয়ারি তুলে ধরা হয়েছিল, সৌমেন্দুর প্রার্থী হওয়ার কথা।
সেটাই হলো। সৌমেন্দু আজ কাঁথি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হলেন। ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্র থেকে জিতেছিলেন তাঁর বাবা শিশির অধিকারী। বিজেপি কখনও পূর্ব মেদিনীপুর থেকে সাংসদ পায়নি। তমলুকে এখনও প্রার্থী ঘোষণা বাকি। সেখানেও বড় চমক থাকার কথা।
শুভেন্দু অধিকারী প্রেস্টিজ ফাইটে পূর্ব মেদিনীপুরের দুটি আসনই নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার প্রত্যয় নিয়েছেন। সৌমেন্দু কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। শুভেন্দুর পথ ধরে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর দুর্নীতির অভিযোগ এনে সৌমেন্দুকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ ওঠে। আইনের দ্বারস্থ হন সৌমেন্দু।
সৌমেন্দু আজ বলেন, দল আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে তাতে ভালো লাগছে। দিঘা থেকে ওডিশা সীমানা ঘেঁষা এলাকা, তেমনই পটাশপুর, চণ্ডীপুর থেকে ভগবানপুর, খেজুরির মতো বিস্তীর্ণ এলাকা। সাতটি বিধানসভা এলাকা, ভোটে লড়া চ্যালেঞ্জিং। দলের নির্দেশ মেনেই প্রচার চলবে।
২০০৯ সালে শিশির অধিকারী জিতেছিলেন ১,২৯,১০৩ ভোটে, ২০১৪ সালে সেই ব্যবধান ছিল ২,২৮,৪৯০, ২০১৯ সালে তা গিয়ে দাঁড়ায় ১,১১,৬৬৮-তে। প্রথম দুবার বিজেপি ছিল তৃতীয় স্থানে, গত লোকসভা ভোটে হয় দ্বিতীয়। এবার সেই আসন থেকে শুভেন্দু ৩ লক্ষ ভোটে বিজেপি প্রার্থীকে জেতানোর অঙ্গীকার করেছেন। সৌমেন্দুর কথায়, সেটাই হবে।
জেতার বিষয়ে আত্মবিশ্বাসী সৌমেন্দু বলেন, বিগত পুরসভা নির্বাচনে একটি ওয়ার্ড বাদে সর্বত্র ভোট লুঠ হয়েছে। বিরোধী দলের প্রার্থী, কর্মী, ইলেকশন এজেন্ট থেকে সংবাদমাধ্যমকেও নিগৃহীত হতে হয়েছে। যদিও এবার কাঁথির চিরাচরিত ধারা মেনে গণতান্ত্রিক পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।
শিশির অধিকারী গতকালই এক অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, যা মোদী ঝড় চলছে তাতে এবার বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে। প্রবীণ সাংসদ যে পুত্রের হয়ে নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে নামবেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। সৌমেন্দু জানিয়ে দিলেন, মোদীজি ৪২টি আসনের কথা বলেছেন। সব জায়গায় তো আমরা গিয়ে লড়তে পারব না। এখানে কর্মকর্তাদের নিয়ে কাঁথি আসনটি প্রধানমন্ত্রীর হাতে অর্পণ করতে চাই। তৃণমূলের দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ১০ বছরের উন্নয়নই হাতিয়ার সৌমেন্দুর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications