শুধু রাম-বাম নয়, এবার তৃণমূলের সামনে চ্যালেঞ্জ 'এগরা মডেল'
রাম-বাম জোটে এবার সামিল কংগ্রেসও। এগরা মডেলে উঁকি দিচ্ছে পঞ্চায়েত ভোটের নতুন চ্যালেঞ্জ
তৃণমূল কংগ্রেসকে হারাতে মরিয়া বিরোধীরা। এগরায় সমবায় সমিতির নির্বাচনে শাসক দলতে পরাজিত করতে রাম-বাম জোটে সামিল হয়েছে কংগ্রেসও। তিন বিরোধী দল এক জোট হয়ে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছে। কাজেই পঞ্চায়েত ভোটের আগে এবার নতুন চ্যালেঞ্জ এগরা মডেল।

এগরায় জয় রাম-বাম-কংগ্রেসের
এগরায় সমাবায় সমিতির নির্বাচনে উঠে এলো নতুন জোট। রাম-বাম জোট তো আগেই ছিল। এবার তাতে সামিল হয়েছে কংগ্রেসও। রাম-বাম-কংগ্রেস একজোট হয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে। এগরা ২ নম্বর ব্লকের সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছে এই জোট। এক প্রকার এই নিয়ে নতুন উল্লাস শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে নতুন সমীকরণ শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

এগরায় জয় বাম-বিজেপি-কংগ্রেসের
এগরা সমবায় সমিতির নির্বাচনে বেড়িয়ে এসেছে নতুন সমীকরণ। পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিতির ভোট ছিল। তাতে বিপুল জয় পেয়েছে প্রগতিশীল সমবায় জোট। এই জোট বাম-রাম তো রয়েইছে। তাতে আবার সামিল হয়েছে কংগ্রেসও। অর্থাৎ সব বিরোধীরা একজোট হয়ে শাসক দলের বিরুদ্ধে এই সমবায় নির্বাচনে লড়াই চালিয়েছে। তাতে সাফল্য পেয়েছে তারা। ৯২৪ ভোটারের মধ্যে ৮২৭টি ভোট পেয়েছে এই জোট। আটবাটি হাইস্কুলে পুলিশি নিরাপত্তায় হয়েছে নির্বাচন।

নতুন মডেলের উত্থান
এর আগে সমবায় সমিতির নির্বাচনে একাধিক ক্ষেত্রে রাম-বাম জোট দেখা গিয়েছে। নন্দকুমার মডেলের ফরমূলায় একাধিক সমবায় সমিতিকে জয় পেয়েছে বিরোধী শিবির। কিন্তু এবার তাতে সামিল হয়েছে কংগ্রেসও। অর্থাৎ বাম-বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেসও। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে হারাতে একজোট হয়েছে সব বিরোধী দলগুলি। কাজেই পঞ্চায়েত ভোটের আগে নতুন মডেল চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে শাসক দলের কাছে এমনই মনে করছে রাজনৈতিক মহল।

নয়া ফরমূলা বিরোধীদের
রাম-বাম জোট নিয়ে আলিমুদ্দিনের সায় ছিল না। জেলার নেতাদের এই নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছিল। কোনও ভাবেই তারা বিজেপি সঙ্গে জোটে যাবে না বলে জানিয়েছিল আলিমুদ্দিন। কিন্তু বাস্তবে সেটা কতটা কার্যকর হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। কারণ একের পর এক সমবায় সমিতির নির্বাচনে এখনও বাম-রাম হাত মিলিয়েই জয় হাসিল করে চলেছে। এবার তাদের দলে সামিল হয়েছে কংগ্রেসও। পাহাড়েও গোর্খাল্যান্ডের দািবকে সমর্থন জানিয়েছে বামেরা। আবার সাগরদিঘিতে বিজেপি প্রার্থীর সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে কংগ্রেস প্রার্থীকে।












Click it and Unblock the Notifications