একসঙ্গে নির্বাচন হলেই লুটপাটে ভয়! তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ দিলীপের

নিজের সংসদীয় এলাকায় পিএম কেয়ার ফান্ডের টাকায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে। কিন্তু তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। মেদিনীপুর (Medinipur) শহরে এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip

নিজের সংসদীয় এলাকায় পিএম কেয়ার ফান্ডের টাকায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে। কিন্তু তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। মেদিনীপুর (Medinipur) শহরে এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কলকাতায় পুরভোট (Kolkata Municipal Corporation election 2021) নিয়ে প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ তৃণমূলকে (Trinamool Congress) তীব্র কটাক্ষ করেন।

 অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন

অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন

এদিন দিলীপ ঘোষ পিএম কেয়ার ফান্ডের টাকায় মেদিনীপুর মেডিকেল কলেজে তৈরি অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন করেন। তিনি বলেন, দেশে করোনা মোকাবিলায় পিএম কেয়ার ফান্ডের টাকা খরচ করা হচ্ছে। পাশাপাশি অক্সিজেন প্ল্যান্টও তৈরি হচ্ছে। তিনি বলেন, মেদিনীপুর মেডিকেল কলেজে এই প্ল্যান্ট তৈরির পরে উদ্বোধন করা হলেও, সেই অনুষ্ঠানে তাঁকে ডাকা হয়নি। তবে পিএম কেয়ার ফান্ডের টাকায় তৈরি অক্সিজেন প্ল্যান্টে রোগীরা পরিষেবা পাচ্ছে দেখে তিনি খুশি। যদিও মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অক্সিজেন প্ল্যান্টের কাজ শেষ হওয়ার কথা বললেও, আনুষ্ঠানিক উদ্বোধনের কথা স্বীকার করেননি।

পুরভোট নিয়ে তৃণমূলকে খোঁচা

পুরভোট নিয়ে তৃণমূলকে খোঁচা

দিলীপ ঘোষ বলেছেন, তারা পশ্চিমবঙ্গের সব পুরসভায় একসঙ্গে নির্বাচন চাইছিলেন। তিনি বলেন, কলকাতার লোকেদের সঙ্গে বাংলার বাকি জায়গায় লোকজনের এই অধিকার পাওয়ার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হলে পুরভোটও একসঙ্গে করা সম্ভব। তিনি রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বলেন, একসঙ্গে নির্বাচন হলে লুটপাট করতে পারবেন না, সেই কারণেই তৃণমূলের সরকার ভয় পাচ্ছে। দলের প্রার্থী তালিকা প্রকাশ করা নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, যথা সমসেই ওই তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে

নির্বাচন হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে

প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, তাঁরা চাইছেন পুর নির্বাচনও কেন্দ্রীয় বাহিনীর অধীনে হোক। বাংলায় আইনশৃঙ্খলা না থাকায় এই মুহূর্তে সব ভোটই কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, এখানকার সরকার চায় না বলেই কেন্দ্রীয় বাহিনীর জন্য আদালতে যেতে হয়।

ত্রিপুরা সরকারের প্রশংসা

ত্রিপুরা সরকারের প্রশংসা

দিলীপ ঘোষ বলেছেন, ত্রিপুরাকে দেখে এই রাজ্যের শেখা উচিত। যাতে কোনও সমালোচনা না হয়, তার জন্য ত্রিপুরা সরকার আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে রেখেছিল। সেই কারণেই এখানে কান্নাকাটির রোল পড়ে গিয়েছে বলে কটাক্ষ করেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, পশ্চিমবঙ্গে মনোনয়ন জমা দেওয়ার সময়েই হিংসার পরিস্থিতি তৈরি করা হয়। মনোনয়ন থেকে ভোট, সব জায়গাতেই মারামারি, লুট চলে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+