রাজ্যে ফের গণপিটুনি!পটাশপুরে মহিলাকে চোর সন্দেহে বেদম মারের অভিযোগ?
ফের রাজ্যে গণপিটুনির ঘটনা। ফের মহিলার উপর আক্রমণ৷ প্রকাশ্যে মারধর করা হল এক মহিলাকে। চোর সন্দেহে বেদম মারা হল৷ মারের চোটে তিনি সংজ্ঞা পর্যন্ত হারিয়েছিলেন৷ ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে।
আরজি কর হাসপাতালের ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজ্যকে। পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের মেয়েদের সুরক্ষা কোথায়? তাদের সুরক্ষা কে দেবে? সেই প্রশ্ন উঠেছে। প্রতিবাদ উঠেছে নাগরিক সমাজের। রাত দখল অভিযানে রাজ্যজুড়ে নামছে মেয়েরা৷ তার মধ্যেই আরও একটি নিগ্রহের ঘটনা সামনে এল।

চোর সন্দেহে এক মহিলাকে বেদম গণপিটুনি। মহিলাকে তুলে নিয়ে এক পরিবার জিজ্ঞাসাবাস শুরু করে৷ তারপর শুরু হয় মার। সোনার হার চুরি গিয়েছে। সন্দেহে রাতে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গণপিটুনি দেওয়ার অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে।
ঘটনাস্থল থেকে আহত ওই মহিলাকে উদ্ধার করে পটাশপুর থানার পুলিশ। ঘটনার ২৪ ঘন্টা পরে জ্ঞান ফেরে মহিলার। বর্তমানে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে তিনি চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার চকভবানি এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকার প্রতিবেশী এক বৃদ্ধার সোনার হার চুরি হয় গতকাল। এই ঘটনায় বৃদ্ধার পরিবারের লোকেরা সন্দেহ করে এই মহিলাকে। গ্রামবাসীদের বিষয়টি জানানো হয়। অভিযোগ গ্রামবাসীরা ওই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। মহিলা চুরির কথা অস্বীকার করে।
রাতের অন্ধকারে তাকে গণপিটুনি দেওয়া বলে অভিযোগ। মারের চোটে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই মহিলাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় মহিলা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও এই ঘটনার পর শেষ খবর পাওয়া কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি পুলিশের কাছে।
যারা গণপিটুনির সঙ্গে যুক্ত, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সেই প্রশ্ন উঠেছে। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ কোনও কথা বলতে চায়নি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications