আগুনে পুড়ে ছাই লক্ষ্মী পুজোর মণ্ডপ, অক্ষত রয়েছে প্রতিমা
আগুনে পুড়ে ছাই লক্ষ্মী পুজোর মণ্ডপ, অক্ষত রয়েছে প্রতিমা
আগুনের তান্ডপে পুড়ে ছাই হয়ে গেল লক্ষ্মী পুজোর একটি আস্ত মণ্ডপ। শনিবার সকালে এমনই ঘটনায় মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নম্বর ব্লকের গোবিন্দ নগর সার্বজনীন লক্ষ্মীপুজোর উদ্যোক্তাদের। এবার ৫১তম বর্ষে তাদের পুজো। শনিবার দিনের আলো ফোটার আগেই এলাকাবাসী দেখেন গোটা মন্ডপের অধিকাংশই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনায় শোকের ছাঁয়া নেমে এসেছে এলাকায়। তবে মন্ডপ পুড়লেও অক্ষত অবস্থায় রয়েছেন মা লক্ষ্মী।

উদ্যোক্তারা জানিয়েছেন প্রাথমিকভাবে তারা মনে করছেন শর্ট সার্কিট বা প্রদীপের আগুনে থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উত্তর গোবিন্দ নগর লক্ষ্মী পুজো কমিটির সম্পাদক গোপাল দাস জানান, "গতকাল রাত্রি ন'টার সময় লক্ষ্মীপুজোর ঘট উত্তোলন হয়েছিল এবং তারপর প্রায় রাত্রি আড়াই টা অবধি পুজো হয়। তারপর আমরা যে যার বাড়ি চলে যাই।
ভোর সাড়ে তিনটের সময় স্থানীয় কিছু ফুল বিক্রেতারা রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করেন যে প্যান্ডেলে আগুন লেগেছে। তাদের মারফত খবর পেয়েই আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসি। দেখে প্রাথমিক ধারণা হয়তো মন্দিরের প্রদীপ বা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।"












Click it and Unblock the Notifications