শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। তার উপর আজ গুরুপূর্ণিমা। একদিকে ঘূর্ণাবর্ত আরেক দিকে পূর্ণিমার টান। দুয়ের জেরে উত্তাল হয়ে উঠবে সমুদ্র। আগে থেকেই তাই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সমুদ্র উত্তাল থাকায় আগামী ২দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে িনষেধ করা হয়েছে। উপকূলবর্তী দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে।

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ওড়িশা উপকূলে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্তটি। তার জেরে রাজ্যে একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ওড়িশার জেলাগুলিতে ইতিমধ্যেই বর্ষণ বেড়েছে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও বর্ষা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল থেকেই শহরের আকাশে মেঘের ঘনঘটা। হঠাৎ হঠাৎ বর্ষণে ভিজছে নগরী। নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করাতেই বর্ষণ বাড়ছে বলে জািনয়েছে হাওয়া অফিস।

উত্তাল হবে সমুদ্র

উত্তাল হবে সমুদ্র

একদিকে বঙ্গোপসাগরের ঘনীভূত হচ্ছে িনম্নচাপ। ক্রমশ শক্তিবাড়াতে শুরু করেছে সেটি। আরও বেশি করে জলীয় বাস্প নিয়ে শক্তি বাড়াচ্ছে িনম্নচাপটি। তারই মাঝে আবার আজ গুরু পূর্ণিমা। চাঁদের টােন ফুলে ফেঁপে উঠবে সমুদ্র। সকাল থেকেই জলোচ্ছ্বাস বেড়েছে সমুদ্রে। দীঘার সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সমুদ্র স্নান থেকে বিরত থাকতে বলা হয়েছে। সমুদ্রের পাড়ে মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। আগামী ২ দিন তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বাড়বে বর্ষণ

বাড়বে বর্ষণ

ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি দাপট বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বর্ষা বাড়ব। দুই মেদিনীপুরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর, দিঘা, তাজপুর, উদয়পুরে সমুদ্রে জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। তাজপুর যাওয়ার রাস্তা, মেরিন ড্রাইভ জলের তোড়ে ভেসে গিয়েছ। তাজপুরের একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। আগামী ২ দিন আরও বাড়বে বৃষ্টি।

মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা

মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা

দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। মনে তরা হচ্ছে সেটি িনম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির দাপট বাড়বে। সমুদ্র জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। সেকারণে নামখানা ও মৌসুনি দ্বীপে মাইকে করে প্রচার করা হচ্ছে। কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ পাথরপ্রতিমা থেকে যেসব ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে গিয়েছে তাদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। আগামী ২ দিন মৎস্যজীবীদের সমুদ্রে েযতে নিষেধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+