Bhupatinagar: NIA-র উপর পাল্টা চাপ, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ধৃত নেতার পরিবারের

ভূপতিনগরে এবাল উল্টোচাপে NIA। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের ভূপতিনগর থানার পুলিশের। ধৃত তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের মহিলারা এই অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে।

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে শুক্রবার মধ্যরাতে সেখানে তল্লাশিতে গিয়েছিল এনআইএ। তখনই গ্রামবাসীদের বিরোধিতার মধ্যে পড়ে তারা। মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় কেন্দ্রীয় এজেন্সি বিরুদ্ধে। সেই সঙ্গে কেন্দ্রীয় একেন্সির গাড়িও ভাঙচুর চালানো হয়। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ২ তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে এনআইএ।

NIA

ধৃত তৃণমূল কংগ্রেস নেতা মনোব্রতর পরিবারেরের অভিযোগের প্রেক্ষিতে শ্লীলচাহানির অভিযোগ দায়ের করা হয়। ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর রাতে এনআইএ-র অভিযানের তীব্র নিন্দা করেছিলেন। তিনি পাল্টা এনআইএকে নিশানা করে বলেছিলে মধ্যরাতে কেন তল্লাশিতে গিয়েছিলেন তাঁরা।

শনিবার সকাল থেকে এনআইএ-র উপর চড়াও হয়েছিলেন গ্রামবাসীরা। সন্দেশখালির কায়দায় মহিলাদের সামনে রেখে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন ভূপতিনগর থানায়। তারপরেই রাজ্যপাল মুখ্যসচিবের কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব করেন।

২০২২ সালের ২ ডিসেম্বর বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ভূপতিনগরে। সেদিন মৃত তৃণমূল কংগ্রেস নেতা রাজকুমার মান্নার সঙ্গে বলাই এবং মনোব্রত নামে আরও দুই তৃণমূল কংগ্রেসকর্মী ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। রাজকুমার মান্নার সঙ্গে তাঁরা একাধিকবার ফোনে কথা বলেছিলেন। সেকারণে ধৃত দুই নেতার ফোনের কল ডিটেলস খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এছাড়াও মনোব্রত মান্নার বাড়ি থেকে বেশ কিছু নথি এনআইএ উদ্ধার করেছে। সেই নথি খতিেয় দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই আদালতে তাঁরা সেই সব নথি জমা দিয়েছেন। বিস্ফোরণের আগে মৃত নেতার সঙ্গে ধৃত নেতাদের কী কথা হয়েছিল। রাজকুমার মান্নার বাড়িতে কার নির্দেশে বোমা তৈরি হতো। বোমা তৈরির সরঞ্জাম কোথা থেকে আসত এই সব নানা তথ্য তাঁরা খতিয়ে দেখছেন।

সেদিন বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে একাধিক ব্যক্তির দেহাংশ বিস্ফোরণস্থল থেকে কয়েক মিটার দূরে গিয়ে পড়েছিল। এই মামলায় স্বতোঃপ্রণোদিত মামলা দায়ে করেছিল পুলিশ। এদিকে আজ ভূপতিনগরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য যাচ্ছেন ভূপতিনগরে। সেখানে গিয়ে তাঁরা কথা বলবেন ধৃত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+