পাঁশকুড়ায় চার বিদ্রোহী নেতাকে বহিষ্কার বিজেপির, শুভেন্দু-গড়ে বাড়ছে বিদ্রোহের আঁচ

পাঁশকুড়ায় চার বিদ্রোহী নেতাকে বহিষ্কার বিজেপির, শুভেন্দু-গড়ে বাড়ছে বিদ্রোহের আঁচ

শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের গেরুয়া শিবিরে বিদ্রোহ নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন পূর্ব মেদিনীপুরেরই পাঁশকু়ড়ার চার বিক্ষুব্ধ বিজেপি নেতাকে বহিষ্কার করা হল। বিজেপি রাজ্য নেতৃত্ব দলবিরোধী কাজের জন্য তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন ২০২১-এর বিজেপি প্রার্থীও।

বিজেপির প্রার্থী-সহ চার বহিষ্কৃত

বিজেপির প্রার্থী-সহ চার বহিষ্কৃত

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম পাঁশকুড়া থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন সিন্টু সেনাপতি। সিন্টু রাজ্য বিজেপির শ্রমিক সংগঠনের কনভেনর। সিন্টু ছাড়াও বিজেপি যাঁদের বহিষ্কার করেছে তাঁরা হলেন ঘাটাল সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি প্রতীক পাখিরা, প্রাক্তন মণ্ডল সভাপতি উত্তম সেনা ও বিজেপি নেতা কৌশিক জানা।

বিজেপির জেলা সভাপতি-সহ নেতাদের মারধর

বিজেপির জেলা সভাপতি-সহ নেতাদের মারধর

অভিযোগ, কয়েক মাস আগে পাঁশকুড়ায় দলীয় বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়-সহ বিজেপির কার্যকর্তারা। তখন তাঁদের উপর চড়াও হন সিন্টু সেনাপতি ও প্রতীক হাজরা-সহ অন্যান্যরা। বিজেপির জেলা সভাপতি-সহ নেতাদের মারধর করা হয় বলে অভিযোগ।

বিজেপি নেতৃত্বকে টিপ্পনী তৃণমূলের

বিজেপি নেতৃত্বকে টিপ্পনী তৃণমূলের

এই অভিযোগ পাওয়ার পর রাজ্য বিজেপির তরফে চার নেতাকে শোকজ করা হয়। কিন্তু শোকজের জবাবে সন্তুষ্ট হননি বিজেপির রাজ্য নেতৃত্ব। তারপরই কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি। চার নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির এই সিদ্ধান্তের পর তৃণমূল ময়দানে নেমে পড়েছে। বিজেপি নেতৃত্বকে টিপ্পনী কাটতে ছাড়ছে না তৃণমূল।

পাঁশকুড়া বহিষ্কার, নন্দীগ্রামে বিদ্রোহ

পাঁশকুড়া বহিষ্কার, নন্দীগ্রামে বিদ্রোহ

শুধু পাঁশকুড়ার এই বহিষ্কারের ঘটনাই নয়, বিদ্রোহের আগুন লেগেছে নন্দীগ্রামেও। নন্দীগ্রামে বিজেপির দুই বিক্ষুব্ধ বিজেপি নেতা ইতিমধ্যেই পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। তারপর তাঁদের অনুগামী নেতারাও দল ছাড়ার হুমকি দিয়ে রেখেছেন। তারপরই নন্দীগ্রামের তৃণমূল নেতারা সদলবলে আসরে নেমে পড়েছেন। গেরুয়া শিবিরে ভাঙন ধরাতে তাঁরা সিদ্ধহস্ত হয়েছেন।

সটান বিজেপি নেতাদের বাড়িতে তৃণমূল

সটান বিজেপি নেতাদের বাড়িতে তৃণমূল

নন্দীগ্রামের দুই বিক্ষুব্ধ নেতা জয়দেব দাস এবং বটকৃষ্ণ দাস সাংবাদিক বৈঠক করে দলের পদ ছাড়েন। তারপর একদিন না কাটতে কাটতেই তাঁদের বাড়িতে সোমবার হঠাৎ হাজির হন নন্দীগ্রামের তৃণমূল নেতারা। নন্দীগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ-সহ অন্যান্য নেতারা বিজেপির বিক্ষুদ্ধ নেতাদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন। সরাসরি তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান।

বিজেপিতে বিদ্রোহ, সিঁদুরে মেঘ

বিজেপিতে বিদ্রোহ, সিঁদুরে মেঘ

পাঁশকুড়ার পর নন্দীগ্রামে বিজেপিতে বিদ্রোহ শুরু হয়েছে। ফলে বিজেপির এই কোন্দলে নতুন জল্পনার পারদ চড়তে শুরু করেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বিজেপির বিক্ষুব্ধ নেতারা পাড়ি জমাবেন তৃণমূলে। শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক শুরু হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। পঞ্চায়েতের আগে বিজেপিতে বিদ্রোহ ক্রমেই চওড়া হওয়ায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করছে গেরুয়া শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+