বিজেপি ৮৫ ভাগ আসনে জয়ের টার্গেট নিয়েছে বাংলায়, আশ্চর্যজনকভাবে বাদ শিশিরের কেন্দ্র

বিজেপি ৮৫ ভাগ আসনে জয়ের টার্গেট নিয়েছে বাংলায়, আশ্চর্যজনকভাবে বাদ শিশিরের কেন্দ্র

২০১৯-এর লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টি আসনে জয় ছিনিয়েছিল বিজেপি। এবার তারা টার্গেট করেছে ৩৬টি আসনকে। বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩৬টির দিকে নজর পড়েছে গেরুয়া শিবিরের। সেইমতো প্রচার-পরিকল্পনা প্রস্তুত করেছে তারা। কিন্তু অবাককাণ্ড ৩৬ আসনের মধ্যে নেই শুভেন্দু অধিকারীর পিতৃদেব শিশির অধিকারীর কাঁথি আসনটি।

৩৬ আসনের মধ্যে নেই কাঁথি!

৩৬ আসনের মধ্যে নেই কাঁথি!

বিজেপির টার্গেটে ৩৬ আসনের মধ্যে কেন শুভেন্দু অধিকারীর পিতৃদেব শিশির অধিকারীর কাঁথি আসনটি রাখা হল না, তা নিয়ে জোর চর্চা চলছে। প্রশ্ন উঠেছে, তবে কি শুভেন্দু অধিকারী নিজের ঘরের কেন্দ্রেই হার মেনে নিচ্ছেন? তাহলে কি শুভেন্দু-শিশিরদের গড় কাঁথি এখন বিজেপির কাছে অতি কঠিন আসনের মধ্যে একটি? সেই কারণেই বাদ রাখা হয়েছে আসনটি? নাকি অন্য কোনও সমীকরণ রয়েছে এর মধ্যে? জোর চর্চা চালাচ্ছেন বিশেষজ্ঞরা।

শুভেন্দু-শিশিরদের কাঁথি কেন কঠিন

শুভেন্দু-শিশিরদের কাঁথি কেন কঠিন

বিজেপি ২০১৯-এর নির্বাচনে যেখানে যেখানে কম ব্যবধানে হেরেছিল, সারা দেশে সেইরকম ১৪৪টি আসন বেছে নিয়েছে বিজেপি। আর কিছু আসন এবার বাদের তালিকায় ফেলে দেওয়া হয়েছে, যেগুলি বিজেপি মনে করছে, তাদের কাছে জয় পাওয়া অতি কঠিন। এখন সেই তালিকায় পড়েছে বাংলার ছ'টি আসন। আর তার মধ্যে রয়েছে বঙ্গ বিজেপির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবার জেতা আসনটিও।

সাতটির মধ্যে চারটিতে জিতেও বাদের তালিকায়

সাতটির মধ্যে চারটিতে জিতেও বাদের তালিকায়

কাঁথি আসনটিতে তৃণমূলের টিকিটে জিতেছিলেন শিশির অধিকারী। খাতায়-কলমে তিনি এখনও তৃণমূলের সাংসদ। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচন থেকে শিশির অধিকারীর যোগাযোগ ছিল বিজেপিরই সঙ্গে। কাঁথি সাংসদ এলাকার সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি বিজেপির দখলে। তবু বিজেপি মনে করছে এই আসনিট তাদের জন্য নিরাপদ নয়, কঠিন। এই আসনটি তারা বাদের তালিকায় ফেলে দিয়েছে।

বিজেপি ‘বাদ’ দিয়েছে মোট ৬টি আসন

বিজেপি ‘বাদ’ দিয়েছে মোট ৬টি আসন

রাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি ৬টি আসন তাদের ভাবনার বাইরে রাখছে। এমন ৬টি আসনের মধ্যে মুর্শিদাবাদ জেলারই তিনটি রয়েছে। আর রয়েছে উত্তর ২৪ পরগনার দুটি এবং পূর্ব মেদিনীপুরের একটি। বাদের তালিকায় থাকা আসনগুলি হল- বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বসিরহাট, বারাসত এবং কাঁথি। এই ৬টি কেন্দ্রকে এবার বিজেপি টার্গেট করছে না।

বিজেপির স্পেশ্যাল ১৪৪, বাংলায় স্পেশ্যাল ১৯

বিজেপির স্পেশ্যাল ১৪৪, বাংলায় স্পেশ্যাল ১৯

গোটা দেশের মধ্যেই বেশ কিছু আসনকে বেছে নিয়ে 'প্রবাস' কর্মসূচি শুরু করেছে বিজেপি। দেশের মোট ১৪৪টি আসনকে তারা বেছে নিয়েছে। আর তার মধ্যে বাংলার ১৯টি আসন রয়েছে। অর্থাৎ স্পেশ্যাল ১৯ কর্মসূচিতে বিজেপির লক্ষ্যমাত্রা স্থির হতেই তাজ্জব রাজনৈতিক মহল। বাংলায় তাহলে জেতা আসন ১৮টি আর স্পেশ্যাল ১৯টি। মোট ৩৭টি আসন? যদিও বিজেপি সূত্রের খবর ৩৬টি।

বিজেপির স্পেশ্যাল ১৯-এ এখন আসানসোল!

বিজেপির স্পেশ্যাল ১৯-এ এখন আসানসোল!

শুভেন্দু অধিকারী ৩৬টি আসন টার্গেটের কথা বলেছিলেন। সেই অঙ্কে বিজেপির স্পেশ্যাল ১৯-এর সঙ্গে এই মুহূর্তে বাংলায় বিজেপির হাতে থাকা ১৭টি জেতা আসন ধরা হচ্ছে বলেই অভিমত রাজনৈতিক মহলের একাংশের। কারণ বাবুল সুপ্রিয় দল ছাড়ার পর আসানসোল আসনটি বিজেপি হারিয়েছে, তা বর্তমানে তৃণমূলের দখলে। অর্থাৎ আসানসোল আসনটি বিজেপি রাখছে স্পেশ্যাল ১৯-এর মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+