পঞ্চায়েতের আগে বিজেপিতে ভাঙন পূর্ব মেদিনীপুরে, তৃণমূলে যোগ দিতেই মারাত্মক অভিযোগ
তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ লেগেই ছিল। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই উত্তেজনার পারদ আরও চড়েছে যোগদানকে কেন্দ্র করে।
পঞ্চায়েতের আগে বিজেপিতে ভাঙন ধরল পূর্ব মেদিনীপুরে। বিজেপিরে জেলা কমিটির সদস্য তৃণমূলে যোগ দিতেই পাল্টা মারাত্মক অভিযোগ করল বিজেপি। দলের প্রাক্তনী কেন বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন তার ব্যাখ্যা দিতেই চাঞ্চল্য তৈরি হল জেলায়। নিজের দলের নেতার বিরুদ্ধেই খুনের অভিযোগ আনল বিজেপি।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তমলুকে সংগঠনিক জেলা কমিটির সদস্য অলোক বেরা। তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের হাত থেকে তিনি তৃণমূলের পতাকা তুলে নিয়েছে। তারপরই বিজেপি এনেছে চাঞ্চল্যকর অভিযোগ।

তৃণমূলের পা ধরতে চাইছেন দলত্যাগী
অলোক বেরা তৃণমূলে যোগ দিয়ে বলেন, বিজেপিতে দমবন্ধ করা পরিবেশ, কাজের কোনও জায়গা নেই। তাই মানুষের জন্য কাজ করতে বিজেপিতে এলাম। তারপরই বিজেপি পাল্টা অভিযোগ হানল। বিজেপির দাবি, খুনের মামলা থেকে বাঁচতে তৃণমূলের পা ধরতে চাইছেন দলত্যাগী অলোক বেরা।

রাজনৈতিক সংঘর্ষ পূর্ব মেদিনীপুরে
অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষ মাথাচাড়া দেয় পূর্বে মেদিনীপুরের ময়নায়। ময়নার বাকচা অঞ্চলে বোর্ড গঠনের দিন থেকেই উত্তেজনায় ফুটছে। সার্কেল ইন্সপেক্টরের মাথা ফেটে যাওয়া থেকে শুরু। তারপর দফায় দফায় বোমাবাজি হয়।

পঞ্চায়েত নির্বাচনের আগে পারদ চড়ছে
তারপর একুশের নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয় বিজেপি। অশোক দিন্দা বিধায়ক নির্বাচিত হন। তারপরও তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ লেগেই ছিল। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই উত্তেজনার পারদ আরও চড়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি খুন হয়েছে বাকচা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য বাসুদেব মণ্ডল।

তৃণমূলে যোগ দিতেই মারাত্মক অভিযোগ
বিজেপি অভিযোগ করে, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাসুদেব মণ্ডল খুনে প্রধান অভিযুক্ত বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অলোক বেরা। তিনি এখন তৃণমূলে যোগ দিলেন। রবিবার সন্ধ্যায় জেলা কার্যালয়ে জেলা সভপাতি সৌমেন মহাপাত্রের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন অলোক। তারপরই তার পুরনো দল থেকে ধেয়ে এলে চাঞ্চল্যকর অভিযোগ।

আরও অনেকে আসবেন তৃণমূলে
অলোকের যোগদানের পর সৌমেন মহাপাত্র বলেন, বিজেপি প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তাই বিজেপিতে ভাঙন ধরছে। মানুষের কাজ করতে অলোক বেরা তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর হাত ধরে আরও অনেকে আসবেন তৃণমূলে। তাই অলোক বেরাকে অভিযুক্চত করা হচ্ছে।

বিজেপির পক্ষে বুমেরাং হতে পারে
গত মাসেই ময়নার বিজেপির যুব মোর্চার নেতা সম্রাট সামন্ত যোগ দিয়েছিলেন তৃণমূলে। এরপর রবিবার বিজেপি ত্যাগ করলেন অলোক বেরা। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই দলবদল বিজেপির পক্ষে বুমেরাং হতে পারে। আরও ভাঙন দেখা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications