দেবের পাড়ায় অভিষেকের রোড শো! অভিনেতার না থাকা ঘিরে জল্পনা
ভোটের নির্ঘন্ট প্রকাশ। আর ভোটের দিন ঘোষণা হতেই একেবারে ফুলদমে প্রচার শুরু করে দিল তৃণমূল। দিন ঘোষণার পরের দিনই মেদিনীপুরের ঘাটালে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বাংলার ২৯৪টি আসনে পরিবর্তন যাত্রা করছে বিজেপি।
ভোটের নির্ঘন্ট প্রকাশ। আর ভোটের দিন ঘোষণা হতেই একেবারে ফুলদমে প্রচার শুরু করে দিল তৃণমূল। দিন ঘোষণার পরের দিনই মেদিনীপুরের ঘাটালে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বাংলার ২৯৪টি আসনে পরিবর্তন যাত্রা করছে বিজেপি।
রথের মতো করে সাজিয়ে একটি গাড়ি বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরছে। বিজেপির পালটা হিসাবে দিদির দূত ভেইক্যাল সামনে এনেছে শাসকদল তৃণমূল। আর সেই গাড়িতে চেপেই রোড শো মেদিনীপুরে।

শুভেন্দুর গড়ে অভিষেকের রোড শো
একটা সময় মেদিনীপুর মানে অধিকারী গড়। কিন্তু শুভেন্দুর দলবদলের পরেই কার্যত সেই গড়ে ভাঙন। গত কয়েকদিন আগেই শুভেন্দুর একেবারে খাসতালুকে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়েন অভিষেক। সাফ জানিয়ে দেন, অধিকারী সাম্রাজ্য বলে কিছু নেই। এরপরেই ফের আজ মেদিনীপুর ঘাটালে রোড শো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই এটাই প্রথম অভিষেকের রাজনৈতিক কর্মসূচি। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে ঘাটাল পর্যন্ত রোড শো করবেন তিনি। প্রায় সাড়ে চার কিলোমিটার রোড শো করছেন অভিষেক। দিদির দূত তথা ভ্যানে করে এলাকায় ঘুরছেন অভিষেক। কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছেন এই রোড শোয়ে। ফলে বারবার থমকে যাচ্ছে দিদির দূত!

নেই দেব! বাড়ছে জল্পনা
ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ অভিনেতা দেব। আর সেই ঘাটালেই আজ সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু হয়ে গিয়েছে রোড শো। আর তাতে যোগ দিয়েছেন এলাকার সমস্ত বিধায়ক, নেতারা। কিন্তু এখনও পর্যন্ত রোড শোয়ে নেই অভিনেতা দেব। যিনি কিনা দলের সাংসদ এলাকার। সকাল থেকেই শোনা গিয়েছিল তিনি থাকবেন বলে। কিন্তু এখনও পর্যন্ত না আসায় বিভিন্নমহলে জল্পনা তৈরি হয়েছে। তবে রোড শেষে সভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে থাকেন কিনা দেব সেটাই এখন দেখার।

রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সভা
ভোট ঘোষণার পরের দিনই রোড শো! তাও আবার কিনা মেদিনীপুরে। একটা সময় শুভেন্দু অধিকারীর হাতের মুঠোয় ছিল এই সমস্ত এলাকা। দলবদল করলেও এখনও মেদিনীপুরে যথেষ্ট শক্ত সংগঠন রয়েছে অধিকারী পরিবাররের। এবার ভোটের সেই সংগঠনকে অধিকারী পরিবার কাজে লাগাবে কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। ইতিমধ্যে মেদিনীপুরকে তাঁর লাকি এলাকা বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, নন্দীগ্রাম থেকে লড়াই করবেন বলে জানিয়েছেন। সেখানে সংগঠনকে নিজের চোখে ঝালিয়ে নিতে চান অভিষেক। আর সেই কারনে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ অভিষেকের এই রোড শো!

ঘাটাল কার! তৃণমূল না বিজেপি?
একটা সময়ে সিপিএমের শক্তঘাঁটি ছিল ঘাটাল। কিন্তু বাম জামানায় এই সমস্ত জায়গায় কিছু হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় পরিবর্তনের পরিবর্তন হয়েছে। শাসকদল তৃণমূলের হাতে ঘাটাল লোকসভা। কিন্তু এখনও পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছুই হয়নি। ফলে ক্ষোভ রয়েছে! যদিও তা না হওয়ার কারন হিসাবে কেন্দ্রীয় সরকারকেই দুষেছেন তৃণমূল নেতারা। সেখানে দাঁড়িয়ে এবার কোন দিকে যাবে ঘাটাল জোর চর্চা রাজনৈতিকমহলের।












Click it and Unblock the Notifications