পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, শুভেন্দু-গড় থেকেই প্রচার শুরু করছেন অভিষেক

পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, শুভেন্দু-গড় থেকেই প্রচার শুরু করছেন অভিষেক

শুভেন্দু-গড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল গুরুদায়িত্ব দিয়ে পাঠিয়েছে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। এবার সেই শুভেন্দু-গড় থেকেই পঞ্চায়েতের প্রচার শুরু করতে চলেছে তৃণমূল। ডিসেম্বরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পঞ্চায়েত-যাত্রা শুরু করবেন কাঁথি থেকে। ডিসেম্বরে কাঁথিতে বিশাল জনসভা করবেন অভিষেক।

শুভেন্দুর গড় থেকে প্রচার শুরু অভিষেকের

শুভেন্দুর গড় থেকে প্রচার শুরু অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কালবিলম্ব না করে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিতে চলেছেন। আর তার সূচনা করতে চলেছেন শুভেন্দু অধিকারীর গড় থেকে। ডিসেম্বরেই কাঁথি সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে জনসভা করে পঞ্চায়েতের প্রচারে ঝড় তুলবেন।

পঞ্চায়েতকে পাখির চোখ করে প্রচারে অভিষেক

পঞ্চায়েতকে পাখির চোখ করে প্রচারে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতকে পাখির চোখ করে প্রচার শুরু করতে তাৎপর্যপূর্ণভাবেই বেছে নিয়েছেন শুভেন্দু অধিকারীর গড়কে। বিরোধী দলনেতার গড়কে যে তৃণমূল এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং প্রেস্টিজ পাইট হিসেবে দেখছে, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি থেকেই স্পষ্ট।

পঞ্চায়েত নির্বাচনের প্রচারের রূপরেখা সাজাতে নির্দেশ

পঞ্চায়েত নির্বাচনের প্রচারের রূপরেখা সাজাতে নির্দেশ

তৃণমূলের পক্ষ থেকে জানা গিয়েছে, আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে সবা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটাই হবে অফিসিয়ালি তৃণমূলের পঞ্চায়েতের প্রথম প্রচার সভা। শুধু জনসভাই নয় পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা সাজাতে কাঁথিতে একটি রুদ্ধদ্বার বৈঠক ডেকেছেন অভিযেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রূপায়ণের প্রস্তুতি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রূপায়ণের প্রস্তুতি

তৃণমূলের তরফে পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বকে সেই নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। নির্দেশ পাওয়া মাত্রই দলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রূপায়ণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জনসভায় রেকর্ডসংখ্যক লোক আনার সংকল্প নিয়ে নিয়েছে জেলা নেতৃত্ব। পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে সাজো সাজো রব।

উত্তরবঙ্গ সফরের পর শুভেন্দু গড়ে অভিষেকের জনসভা

উত্তরবঙ্গ সফরের পর শুভেন্দু গড়ে অভিষেকের জনসভা

আমেরিকা থেকে চোখের জটিল অপারেশন করে সম্প্রতি কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর পর এখনও বড় কোনও মিটিং-মিছিল বা সভা করেননি। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি বিশ্রামে রয়েছে। কিছুদিন পর থেকেই পঞ্চায়েত নির্বাচনের জন্য তিনি পুরোদমে ঝাঁপাবেন তিনি। খুব সম্প্রতি তাঁর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা। তারপরই শুভেন্দু গড়ে অভিষেক জনসভা করবেন।

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেও যাবেন অভিষেক

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেও যাবেন অভিষেক

এরই মধ্যে তিনি নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে যাবেন। সেখানে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন অভিষেক। আগামী ৪ নভেম্বর সেই অনুষ্ঠান হবে। তারপর ডিসেম্বর থেকে তিনি পঞ্চায়েত কর্মসূচিতে যোগ দেবেন তাঁর নিজের সংসদীয় ক্ষেত্র-সহ গোটা বাংলায়। আর তা শুরু করবেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথি থেকে। মোট কথা, তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিতে চলেছে। বছর ঘুরলেই যে পঞ্চায়েত ভোট, তা তৃণমূলের প্রচার পরিকল্পনাতেই স্পষ্ট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+