সারদা কাণ্ডে দীর্ঘ জেরা তাপস পালকে, গ্রেফতার মনোরঞ্জনা সিং ও শান্তনু ঘোষ
কলকাতা, ৭ অক্টোবর : সারদা কেলেঙ্কারি মামলায় ফের একবার সিবিআই জেরার মুখে পড়লেন তৃণমূল সাংসদ তাপস পাল। এদিন সল্টলেকের সিজিএ কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয় তাপস পালকে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে ম্যারাথন জেরা। [চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা]
অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংয়ের প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিং ও ব্যবসায়ী শান্তনু ঘোষকে এদিন গ্রেফতার করল সিবিআই। সারদা কাণ্ডে কোটি কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা সহ একাধিক অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। [তাপস পালের বাড়ি তল্লাশি]

চ্যানেলের নামে তার থেকে মনোরঞ্জনা সিং ২৫ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ সারদা কর্ণধার সুদীপ্ত সেনের। অন্যদিকে সারদার ভরাডুবির অন্যতম কারণ হিসাবে শান্তনু ঘোষের নামে অভিযোগ করেছেন সুদীপ্ত সেন। [এবার ফেসবুক, টুইটারে নজরদারি চালাবে রাজ্য]
এর আগে একাধিকবার এই দুজনকে জেরা করেছে সিবিআই ও ইডি। যেসকল তথ্য তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল সেসম্পর্কে কোনও কাগজপত্রও জমা দিতে পারেননি অভিযুক্তেরা। এমনকী তথ্য গোপনের অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। [মদের প্রশ্নে মেজাজ হারালেন মন্ত্রী মদন!]
অন্যদিকে, এদিন তাপস পালকে সারদা ছাড়াও রোজভ্যালি কেলেঙ্কারি নিয়েও বিস্তর জেরা করেন সিবিআই আধিকারিকেরা। এদিন সকালে নিজের স্ত্রী নন্দিনী পালকে নিয়ে সিবিআই দফতরে হাজির হন তাপসবাবু। পরে ফের তাঁকে ডেকে পাঠিয়ে জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে। [রাজ্যে ফের চিটফান্ড কেলেঙ্কারি! ২৫০০ কোটি টাকা কেলেঙ্কারির তদন্তে সিবিআই]
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications