Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সারদার পর রোজভ্যালি তদন্তে গতি বৃদ্ধি সিবিআইয়ের, তাপস পালের বাড়ি তল্লাশি

কলকাতা, ৪ মার্চ : সারদার পর এবার রোজভ্যালির তদন্তে গতি বৃদ্ধি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আর প্রথমেই কড়া নাড়ল বিতর্কিত তৃণমূল সাংসদ তাপস পালের বাড়ি। ফলে সারদার পর আর একটা তদন্তের কাঁটা বিঁধল তৃণমূল কংগ্রেসের গলায়।

রাজ্যে সারদা ছাড়াও অভিযুক্ত অন্যান্য বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলি নিয়ে আগেই তদন্তে নেমেছে সিবিআই। ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে বাজার থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগে এদিন দেশের প্রায় ৪৩ টি জায়গায় অর্থ লগ্নি সংস্থা রোজভ্যালির অফিস সহ সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর ও অন্যান্য কেষ্টবিষ্টুদের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।

সারদার পর রোজভ্যালি তদন্তে গতি বৃদ্ধি সিবিআইয়ের, তাপস পালের বাড়ি তল্লাশি


সূত্রের খবর, তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য উদ্ধার করা গিয়েছে যা আগামিদিনে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সারদা কাণ্ডের মতো রোজভ্যালি কেলেঙ্কারির সঙ্গেও রাজ্যের কোনও নেতা-মন্ত্রী জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।

"শুধু সারদা নয়, যে সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে তাদের সবার বিরুদ্ধেই তদন্ত করবে সিবিআই" বেআইনি অর্থলগ্নি সংস্থা নিয়ে এক মামলায় সুপ্রিম কোর্ট এই নির্দেশই দেয়। সেইমতো তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এদিন সকাল থেকেই দেশের ৪৩ টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। রাজ্যে ২৭টি জায়গার পাশাপাশি ত্রিপুরা, ওড়িশা, অসম, দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও তামিলনাড়ুতে অভিযান চালায় সিবিআই।

রাজ্যের কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পাশাপাশি সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর সাউথ সিটি ফ্ল্যাট ও বারাসতের বাড়ি সহ তৃণমূল সাংসদ তাপস পালের বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা।

এদিন তৃণমূল সাংসদ তাপস পালের দক্ষিণ কলকাতার ২টি ফ্ল্যাটে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সিবিআই সূত্রে দাবি, গত ২ মাস ধরে রোজভ্যালির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তারা জানতে পেরেছেন, বিভিন্ন সময় এই রোজভ্যালির কাছ থেকে টাকা নিয়েছেন তাপস পাল। সেই সূত্রেই এদিন তাপস পালের বাড়ি তল্লাশি চালানো হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+