লাগামহীন বিদ্রুপ রুখতে এবার ফেসবুক, টুইটারে নজরদারি চালাবে রাজ্য
কলকাতা, ৪ মার্চ : ইন্টারনেটে মুখ পুড়ছে সরকারের। তাই ব্যবস্থা নিতে ফেসবুক, টুইটারের মতো স্যোশাল নেটওয়ার্কিং সাইটেও এবার নজরদারি চালাবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেইসূত্রেই 'সাইবার পেট্রোল সেল' নামে একটি বিশেষ বিভাগ তৈরি করা হচ্ছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সোমবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। স্যোশাল নেটওয়ার্কিং সাইটগুলির নজরদারির দায়িত্বে সিআইডির এডিজি পদাধিকারীর কোনও আধিকারিক থাকবেন বলে জানা গিয়েছে।

কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? প্রশাসন সূত্রে খবর, ফেসবুক, টুইটারের মতো সাইটগুলিতে তৃণমূল সরকার ও দল বিরোধী বিরামহীন মন্তব্য ও ছবি সহ পোস্টে বীতশ্রদ্ধ হয়েই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহু মানুষ নিত্যদিন সরকার বিরোধী মন্তব্যে ফেসবুকের দেওয়াল ভরিয়ে তুলছেন। পার্ক স্ট্রিট ধর্ষণ কান্ড থেকে শুরু করে শিলাদিত্য চৌধুরী, অম্বিকেশ মহাপাত্র, সারদা কান্ড থেকে শুরু করে হালফিলের নানা ঘটনা, কোনটাতেই সরকারের মুণ্ডপাত করতে বিরাম নেই নিন্দুকদের। আর তাতে লাইক পড়ে লক্ষ মানুযের কাছে তা নিমেষে পৌঁছে যাচ্ছে। তাই একপ্রকার বাধ্য হয়েই এই নজদারির সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এরকম করে কি বিরোধী কণ্ঠস্বর রুখতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? প্রশ্ন কিন্তু থাকছেই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications