কাগজ কুড়োনির মেয়ে থেকে 'মিস থাইল্যান্ড' ১৭ বছরের খানিত্থা ফাসেয়াং

ব্যাংকক, ৩০ অক্টোবর : ছোটবেলা থেকেই দেখেছেন মাকে অসম্ভব পরিশ্রম করে তাঁকে বড় করে তুলতে। একলা হাতে সংসারের সব দুঃখ-কষ্টকে সরিয়ে তাঁর মুখে হাসি ফুটিয়েছেন মা। আর তার প্রতিদান হিসাবে 'মিস থাইল্যান্ড' খেতাব জিতে মাকে পুরস্কৃত করলেন খানিত্থা ফাসেয়াং (১৭)। [৬০ বছর ধরে গর্ভবতী ৯০ বছরের বৃদ্ধা]

এশীয়দের কাছে সবচেয়ে বেশি সম্মানের হল পায়ে হাত দিয়ে প্রণাম করা। আর খেতাব জিতে ঝলমলে সেই পোশাকেই হাজারো ক্যামেরার ঝলকানির মাঝে মায়ের পা ছুঁয়ে খানিত্থা যখন প্রণাম সারলেন তখন সকলে প্রায় হতবাক। [খাটেই পাশে শুয়ে অচেনা নগ্ন ব্যক্তি, ঘুম ভেঙে চমকে উঠলেন দম্পতি]

কাগজ কুড়োনির মেয়ে থেকে 'মিস থাইল্যান্ড' ১৭ বছরের খানিত্থা

গতমাসেই 'মিস আনসেনসরড নিউজ থাইল্যান্ড, ২০১৫' খেতাব জিতেছেন খানিত্থা। এরপরই চলে এসেছেন সোজা মায়ের কাছে যিনি আদতে কাগজকুড়োনি। নিজের হাতে ময়লা কুড়িয়ে সেই বর্জ্য পুনর্ব্যবহার করেন তিনি। [এবার সুপার কম্পিউটার বলে দেবে মৃত্যুর নির্ভুল দিনক্ষণ!]

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগে এই কাজে বহুবার মাকে সাহায্য করেছেন খানিত্থা। তাঁর মতে, আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন তা সম্ভব হয়েছে মায়ের জন্যই। [সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!]

হঠাৎ করেই একদিন থাইল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এসে যায় খানিত্থার কাছে। আর তারপর যা হল তা স্বপ্নেও ভাবেননি তিনি। তাঁর মতে, এসবই সম্ভব হয়েছে মায়ের আশীর্বাদের জন্য। [খুলল বিশ্বের প্রথম 'পর্ন অ্যাকাডেমি']

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+