এবার সুপার কম্পিউটার বলে দেবে মৃত্যুর নির্ভুল দিনক্ষণ!
নিউ ইয়র্ক, ১৫ সেপ্টেম্বর : আগে বলা হত, জন্ম-মৃত্যু সবটাই ভগবানের হাতে। কে কখন গত হবেন তা আগে থেকে বলা অসম্ভব। শুনতে অবাক লাগলেও এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে সুপার কম্পিউটার। [এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]
মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি সুপার কম্পিউটারের সাহায্যে প্রায় ১০০ শতাংশ নিখুঁতভাবে মৃত্যুর দিনক্ষণ বলে দেওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। [কম্পিউটারের এই 'কমন মিথ'-গুলি আদৌও গ্রহণযোগ্য নয়]

বস্টনের বেথ ইজরায়েল ডিকোনেস মেডিক্যাল সেন্টারে এই মেশিনটি বসানো হয়েছে। গত ৩০ বছর ধরে প্রায় আড়াই লক্ষ মানুষের উপর পরীক্ষা-নিরীক্ষার পরে এমন সিদ্ধান্তে আসা হয়েছে বলে জানা গিয়েছে।
এই সুপার কম্পিউটারের সাহায্যে দুরন্ত গতিতে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা করা যেমন সম্ভব হয়েছে, তেমনই কবে মৃত্যু হবে সেটাও বলে দেওয়া যাচ্ছে একেবারে নিখুঁতভাবে।
বস্টন হাসপাতালের চিকিৎসক স্টিভ হর্গ জানিয়েছেন, এটি তৈরির উদ্দেশ্য, যাতে আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। সেজন্য হাসপাতালের প্রতিটি রোগীকে এই সুপার কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয়েছে।
প্রতি তিন মিনিট অন্তর রোগীর শরীরের সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করে এই কম্পিউটারটি রিপোর্ট দেয়। যখন কোনও রোগী সম্পর্কে নেগেটিভ রিপোর্ট দেয় এটি, তখন অন্তত ৯৬ শতাংশ ক্ষেত্রে চিকিৎসকেরা ধরে নেন রোগী মারা যাবে।
চিকিৎসক হর্গ জানিয়েছেন, কোনও রোগী সম্পর্কে সুপার কম্পিউটারের 'না' বলা মানে আগামী ৩০ দিনের মধ্যে তিনি মারা যাবেন। আর এমনটাই হয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications