সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!

ওয়াশিংটন, ১৭ সেপ্টেম্বর : লোহার গারদ কেটে পালাল এক আসামি। ভাবছেন এ আর এমন কি? কত আসামির জেল পালানোর খবরই তো ছাপা হয় খবরের কাগজে। এতটা ভেবে থাকলে সাবধান। [২০২২ সালেই ভারত হবে 'পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ']

কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জেল থেকে এক আসামি পালিয়েছে শুধুমাত্র সুতো ও দাঁত মাজার পেস্টকে হাতিয়ার করে। তা দিয়ে লোহার মোটা গারদ কেটে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে চেস কোরভিল (২৬) নামে এক আসামি। [অপারেশন রুমে প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন মহিলার সঙ্গে সেলফি চিকিৎসকের]

সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!

পুলিশ জানিয়েছে, গত রবিবার ঘটনাটি ঘটেছে। সেদিন ভোরে এক অফিসার জেলের মধ্যেই রুটিন তল্লাশি চালাচ্ছিলেন। সেসময়ে আর এক জেলবন্দি আসামি তাঁকে একটি চিরকুট দেন। সেটায় লেখা ছিল কোরভিলের পালিয়ে যাওয়ার কথা। [সুপার কম্পিউটার বলে দেবে মৃত্যুর নির্ভুল দিনক্ষণ!]

জেলবন্দি ওই আসামি আরও জানায়, লোহার গারদ কাটার আওয়াজে ঘুম নষ্ট হয়েছে তার। কোরভিলের সেলে ঢুকে জেলকর্তারা দেখেন, জানালার গারদ কাটা রয়েছে। [বাসযোগ্য করে তুলতে মঙ্গল গ্রহে ফাটানো হবে পরমাণু বোমা!]

এরপরই তল্লাশিতে সেলের মধ্যে কম্বলের সুতো ও দাঁত মাজার পেস্ট পাওয়া গিয়েছে। কম্বল থেকে সুতো ছিঁড়ে কীভাবে তা দিয়ে জানালার গারদ কাটা সম্ভব হল তা ভেবে তাজ্জব বনে গিয়েছেন জেলকর্তারা। একইসঙ্গে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এসবের মধ্যেই পগারপার চেস কোরভিল। [চোরাই ২ কোটির হিরে মিলল পেটের মধ্যে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+