ভারত বিরোধিতায় বাধা এলে ফল ভুগতে হবে পাকিস্তানকে, হুমকি মাসুদ আজহারের

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যেতে নির্বিঘ্নে পাকিস্তানের মাটি ব্যবহার করতে দিতে হবে। আর তা না হলেই ফল ভুগতে হবে পাকিস্তানকেও। একপ্রকার এমনই হুমকি দিলেন জঈশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার। [জেনে নিন কে এই জঙ্গি মাসুদ আজহার?]

এবছরের শুরুতেই পাঠানকোট হামলার মূল চক্রী তথা ২০০১ সালে সংসদ হামলার মূল কাণ্ডারী মাসুদ আজহার পাকিস্তান সরকারকের দিকে এমনই হুমকি ছুঁড়ে দিয়েছেন। [ছোট রাজনের অপরাধ দুনিয়ায় পথ চলার কাহিনি!]

ভারত বিরোধিতায় বাধা এলে ফল ভুগবে পাকিস্তান : মাসুদ আজহার

পাকিস্তানের পেশোয়ারের এক জেহাদি ম্যাগাজিন আল-কালাম-এ আজহার হুমকি দিয়ে জানিয়েছেন, তিনি এমন বাহিনী তৈরি করেছেন যারা মৃত্যুকে ভালোবাসে, জেহাদের জন্য প্রাণ দিতে ভয় পায় না। [উচ্চ শিক্ষিত ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি]

এই বাহিনী ভারত বিরোধী কাজের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এদের কাজে বাধা দিলে তার ফল ভালো হবে না বলে সরাসরি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হুমকি দিয়েছেন মাসুদ আজহার। [পাকিস্তানের করাচিতে দাউদের ঠিকানা]

আজহারের কথায়, "ভারতকে বিরক্ত করায় (অর্থাৎ ভারতে হামলা করায়) পাকিস্তানের ক্ষমতাধারীরা দুঃখিত।" পাকিস্তানের নওয়াজ শরিফের সরকারকে নরেন্দ্র মোদী ও অটল বিহারী বাজপেয়ীর বন্ধু বলেও কটাক্ষ করেছেন এই জঙ্গি নেতা।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ভারতের জেলে বন্দি মাসুদ আজহারকে ছাড়িয়ে নিতে কাঠমাণ্ডু থেকে কান্দাহারগামী এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণ করে জঙ্গিরা। যাত্রীদের প্রাণের বিনিময়ে সেসময়ে এই জঙ্গি নেতাকে ছেড়ে দিতে বাধ্য হয় ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+