পাকিস্তানের মিথ্যার পর্দা সরল, করাচিতেই বহালে দাউদ, জেনে নিন ঠিকানাও
নয়াদিল্লি, ২২ অগাস্ট : আগামী সোমবার ভারত-পাকিস্তানের মধ্যে হতে চলা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মণ্ডলীর বৈঠকের আগে ফের একবার সামনে এসে পড়ল আন্ডারওয়ার্ল্ড ডন তথা ১৯৯৩ সালের মুম্বই হামলার মূল অপরাধী দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ। [১৯৯৩ থেকে ২০১৫ : মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী]
পাকিস্তানের যাবতীয় দাবি নস্যাৎ করে গোয়েন্দা রিপোর্টকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদগোষ্ঠী হিন্দুস্তান টাইমস জানিয়েছে পাকিস্তানেই বহাল তবিয়তে পরিবার নিয়ে রয়েছে দাউদ। [মুম্বইয়ের কোন কোন জায়গা কেঁপে উঠেছিল ১৯৯৩ সালের বিস্ফোরণে]

ফলে এতদিন ধরে পাকিস্তান যে মিথ্যার উপরে পর্দা টেনে আসছিল তা আরও নগ্নভাবে সামনে চলে এল। ফলে ভারত-পাক বৈঠকে এবং সর্বোপরি সম্পর্কে এর গভীর প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। [উচ্চ শিক্ষিত ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি]
ভারতীয় গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দাউদ, তার স্ত্রী মেহজাবিন শেখ, ছেলে মঈন নওয়াজ, মেয়েরা অর্থাৎ মাহরুখ, মেহরিন ও মাজিয়া করাচিতেই রয়েছে। গত এপ্রিল মাসে "ডি-১৩, ব্লক-৪, করাচি ডেভেনপমেন্ট অথরিটি, স্কিম-৫" থেকে দাউদের স্ত্রী মেহজাবিনের নামে টেলিফোন বিলও জমা দেওয়া হয়েছে। [জেনে নিন 'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য]

আরও জানা গিয়েছে, এই ঠিকানা ছাড়াও করাচিতে দাউদের আরও দুটি ঠিকানা রয়েছে। দাউদের নামে মোট তিনটি পাকিস্তানি পাসপোর্ট রয়েছে বলেও জানা গিয়েছে। দাউদের সঙ্গীরা অর্থাৎ জাকির সাদ্দিক, জাভেদ ছোটানি, চিকনা এরা সকলেই পাকিস্তানে রয়েছে ও নিয়মিত দুবাই যাতায়াত করে।

এত কড়া প্রমাণের এবার পাকিস্তান দাউদ ইব্রাহিমকে নিয়ে নতুন কি মিথ্যার জাল বোনে এখন সেটাই দেখার আশায় রয়েছে ভারত।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications