বিমানে ঘুমন্ত মহিলার শরীর হাতড়িয়ে ৬ মাসের হাজতবাস এক ধর্মযাজকের
ওয়াশিংটন, ২৬ অগাস্ট : বিমানে এক ঘুমন্ত মহিলার সঙ্গে অশালীন ব্যবহার করার দায়ে এক ধর্মযাজককে প্রথমে ৬ মাস গৃহবন্দি থাকার পরে ৬ মাসের কারাবাসের সাজা শোনাল আদালত। [স্ত্রী ও তার প্রেমিককে অন্তরঙ্গ অবস্থায় ধরে প্রকাশ্যে উলঙ্গ হাঁটালেন স্বামী]
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত যাজকের নাম ফাদার মার্সেলো দি হেসুমারিয়া (৪৬)। ফিলাডেলফিয়া থেকে লস অ্যাঞ্জেলস যাওয়ার পথে এক বিমানে এই যাজক ঘুমন্ত এক মহিলার শরীরের নানা জায়গায় হাত দেয়। [চার দশক পর এক হাঁচিতে বন্ধ নাক খুলল এক ব্রিটিশের]

ঘটনাটি ঘটে ২০১৪ সালের অগাস্টে। পেশায় মডেল ওই মহিলা অভিযোগ জানালে হেসুমারিয়াকে প্রথমে ছয় মাস গৃহবন্দি রেখে মামলা চলে। [ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিহীন হল তিন মাসের শিশু]
এরপরে গত ২৪ অগাস্ট লস অ্যাঞ্জেলসের ফেডেরাল কোর্ট হেসুমারিয়া নামের ওই যাজককে ছয় মাসের কারাবাসের সাজা শুনিয়েছে। [৬০ বছর ধরে গর্ভবতী নবতিপর বৃদ্ধা]
ইংল্যান্ডের একটি বিখ্যাত সংবাদ সূত্রে জানা গিয়েছে, এর আগেও এমন ঘটনা অনেকবার ঘটিয়েছে ওই ধর্মযাজক। ইচ্ছে করে মহিলাদের পাশে বসে নানা অছিলায় তাদের শরীরে হাত দেওয়ার চেষ্টা করত হেসুমারিয়া। এবং শেষপর্যন্ত তাকে শাস্তি পেতেই হল। [যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী এক মহিলা]












Click it and Unblock the Notifications