চার দশক পর এক হাঁচিতে বন্ধ নাক খুলল এক ব্রিটিশের
লন্ডন, ১৩ মে : হাঁচির চোটে চার দশক পর খুলল এক ব্রিটিশ নাগরিকের নাক।
তখন কতই আর বয়স হবে স্টিভ ইস্টনের, বড়জোর সাত-আট। সঠিক মনে নেই তাঁর। তবে কীভাবে সেসময়ে একদিন খেলতে দিয়ে খেলনার টুকরো নাকের ভিতরে ঢুকে নাক বন্ধ হয়ে গিয়েছিল তা বেশ মনে রেখে দিয়েছেন তিনি।

অবশেষে দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর এক হাঁচির চোটে নাক দিয়ে বেরল সেই খেলনার টুকরো, হাঁফ ছেড়ে বাঁচলেন স্টিভ।
৫১ বছর বয়সী স্টিভ সাত বছর বয়সে নাকে একটি খেলনা গুলির টুকরো ঢুকিয়ে ফেলেন। যার জেরে গত ৪৪ বছর ধরে নাক বন্ধ ছিল। এর জন্য মাঝের সময়ে সর্বদাই মাথাব্যথা বা শ্বাসকষ্টে ভুগতেন তিনি।
বহু বড় বড় চিকিৎসক দেখানোর পরেও সমস্যার সমাধান হয়নি। এরপর হালই ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে কয়েকদিন আগে একদিন দিলেন এক মোক্ষম হাঁচি। আর তাতেই কেল্লা ফতে। চার দশক নাকে আটকে থাকা খেলনার টুকরো সোজা বেরিয়ে স্টিভের হাতে।
এখন দিব্যি নাক দিয়ে প্রাণ ভরে শ্বাস নিচ্ছেন তিনি। আর কোনও বাধা তাতে স্টিভের।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications