এবার কনফার্ম টিকিট কাটুন ট্রেন ছাড়ার মাত্র ৩০ মিনিট আগে!
নয়াদিল্লি, ১১ নভেম্বর : দিওয়ালির মধ্যে ভারতবাসীকে এক নতুন উপহার দিল ভারতীয় রেল। এবার দূরপাল্লার ট্রেন ছাড়ার মাত্র ৩০ মিনিট আগেই পাকা টিকিট বুকিং করতে পারা যাবে। উৎসবের রঙকে আরও গাঢ়় করতে এটাই ভারতীয় রেলের নয়া উপহার। [ভারতে লোকাল ট্রেনে চালু হল এসি]
আগামিকাল অর্থাৎ ১২ নভেম্বর থেকেই এই নিয়ম চালু হতে চলেছে। ভারতীয় রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে। [কনফার্ম টিকিট না থাকলেও বিকল্প ট্রেনে নিশ্চিত গন্তব্যে পৌঁছনো যাবে]

তবে কীভাবে কনফার্ম টিকিট বুকিং করা যাবে? জানা গিয়েছে, এতদিন ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে যাত্রীদের তালিকা তৈরি হত। এবার সেটার পাশাপাশি আরও একটি তালিকা তৈরি হবে তার পরে। [রেল টিকিট কনফার্ম নয়? নো টেনশন, বিমানের টিকিট কেটে দেবে ভারতীয় রেল]
দ্বিতীয় তালিকাটি ট্রেন ছাড়ার ৩০ মিনিটের আগে তৈরি হবে। ফলে বাকী ৩০ মিনিটের মধ্য়ে চাইলে কেউ সিট বুকিং করে কনফার্ম টিকিটে যাত্রা করতে পারবেন।
ইন্টারনেট বা রিজার্ভেশন কাউন্টার, দুটো থেকেই টিকিট বুকিং করা যাবে। প্রথম তালিকা তৈরির পরে কতগুলি আসন খালি রয়েছে এক্ষেত্রে সেগুলিই বিচার্য বিষয় হবে। সেই অনুযায়ী নতুন আসন বুকিং করা যাবে।












Click it and Unblock the Notifications