রেল টিকিট কনফার্ম নয়? নো টেনশন, বিমানের টিকিট কেটে দেবে ভারতীয় রেল

নয়াদিল্লি, ১৫ মে : দূরপাল্লার ট্রেনে যাতায়াত করতে গিয়ে টিকিট নিয়ে হয়রানির শিকার হননি, এরকম যাত্রী প্রায় নেই বললেই চলে। যাদের প্রায়সই দূরপাল্লার সফর করতে হয় তাঁরা ভালোই জানেন টিকিট 'কনফার্মড' না হলে কী হ্যাপা পোহাতে হয়।

তবে এবার আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছে ভারতীয় রেল। আপনার ট্রেনের টিকিট যদি নিশ্চিত না হয় তাহলে আপনার জন্য অন্যভাবে ভালো ব্যবস্থা করা হবে।

রেল টিকিট কনফার্ম নয়? নো টেনশন, বিমানের টিকিট কেটে দেবে ভারতীয় রেল


ভারতীয় রেলের পৌরহিত্যে আপনি তখন পেয়ে যাবেন ডিসকাউন্ট দামে বিমানের টিকিট। যদি রেলের ওয়েটিং লিস্টের তালিকায় আপনার নাম থাকে তাহলেই একমাত্র এই সুবিধা পাবেন তিনি। রেলের একটি সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই দুটি বিমান কোম্পানির সঙ্গে রেলের এবিষয়ে চুক্তি হয়ে গিয়েছে। বিমান সংস্থা দুটি হল 'স্পাইসজেট' ও 'গোএয়ার'।

এই সুবিধা পেতে গেলে এক্ষেত্রে কিছু শর্ত আপনাকে মানতে হবে। যেমন :-

  • প্রথমত আপনার কাছে রেলের বৈধ ওয়েটিং টিকিট থাকতে হবে।
  • যাত্রার দিনই টিকিট কাটলে তা বৈধ হবে না। আগে তা কাটতে হবে।
  • যাত্রার অন্তত তিনদিন আগে বৈধ টিকিট কাটা থাকতে হবে।
  • আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটলেই একমাত্র তা বৈধ হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, রেলের যাত্রী লিস্ট তৈরি হলেই এরপর আপনার মোবাইলে একটি মেসেজ যাবে। সেখানে ডিসকাউন্ট দেওয়া বিমানের টিকিটের দাম লেখা থাকবে। আপনি চাইলে তা কাটতে পারবেন। তবে সঙ্গে সঙ্গে রেলের টিকিটের দাম ফেরত পাবেন না। কিছু পরে তা আপনার অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+