মুম্বই : সহ-অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ অভিনেতা-স্প্লিটসভিলা প্রতিযোগীর বিরুদ্ধে, পলাতক!
মুম্বই, ২৫ নভেম্বর : টেলিভিশনের জনপ্রিয় মুখ যশ পণ্ডিত। সম্প্রতি রিয়্যালিটি শো স্প্লিটসভিলা ৮-এ প্রতিযোগী হিসাবে আরও জনপ্রিয়তা পেয়েছেন। যশের বিরুদ্ধে অভিযোগ বিয়ের আশ্বাস দিয়ে সহ-অভিনেত্রীর সঙ্গে একধিক বার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। কিন্তু বর্তমানে বিয়ে না করে ওই অভিনেত্রীকে এড়িয়ে চলেছেন তিনি। [২৯ ঘণ্টা ধরে স্বামী ধর্ষণে অভিযুক্ত স্ত্রী!]
ওই অভিনেত্রী যশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ হিসাবে পুলিশকে তিনি জানিয়েছেন, বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেছেন যশ এবং পরে তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন। [টেলিভিশন অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ উঠল মুন্নাভাই এমবিবিএস অভিনেতার বিরুদ্ধে!]

মুম্বই পুলিশ সূত্রের তরফে জানানো হয়েছে, যশ পণ্ডিতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যশের খোঁজ পেতে ৩-৪ ধরণের আধুনিক ব্যবস্থার সাহায্য নিচ্ছে পুলিশ। [নিজের এইডস রোগী জেনেও ১২ বছরের মেয়েকে ধর্ষণ বাবার]
সূত্রের খবর অনুযায়ী, অভিযোগকারিনীর সঙ্গে টেলিভিশন সিরিয়ালের সেটে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রথম দেখা হয় যশের। দুজনে একে অপরকে ডেট করতে শুরু করেন। অভিযোগ এর পর থেকেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর সুযোগ তুলতে শুরু করেন যশ। [ভাইয়ের কৃতকর্মের শাস্তি : দিদি ও বোনকে ধর্ষণে সিলমোহর পঞ্চায়েতের]
অভিযোগ, জুহুতে নিজের বাড়িতে ওই অভিনেত্রীকে ডাকেন যশ। সেখানেই একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। শেষবার অভিনেত্রীকে মা-বাবার সঙ্গে দেখা করানোর অজুহাতে তাঁকে যশ বাড়ি নিয়ে যান বলে অভিযোগ। ['১৭ বছরে প্রথম ধর্ষণ, ধরা পরিনি তাই আত্মবিশ্বাস বেড়েছিল', হাড় হিম করা স্বীকারোক্তি সিরিয়াল ধর্ষকের!]
এর ঠিক পর থেকেই অভিযোগকারীনীকে আশ্চর্যরকম ভাবে এড়িয়ে চলতে শুরু করে যশ। এমনকী তার ফোন এলেও ধরতেন না বলে অভিযোগ। যশের ব্যবহারে বিরক্ত হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই অভিনেত্রী। এবং যশের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছেন। [(ছবি) দেখে নিন ধর্ষণে শীর্ষ স্থানাধিকারী ১০ টি দেশের তালিকা]
মিডিয়ায় ওই অভিনেত্রী বিবৃতি দিয়েছেন, "যশের একমাত্র উদ্দেশ্য ছিল আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলা। ও আমার কাছে স্বীকার করেছে অন্যান্য একাধিক মেয়ের সঙ্গে ওর শারীরিক সম্পর্ক ছিল। তারা হয়তো মানহানির ভয়ে পুলিশের কাছে আসতে সাহস পাননি। কিন্তু আমি ওকে উচিত শিক্ষা দিতে চাই।" [মানসিক ভারসাম্যহীন কিশোরীকে গণধর্ষণের দায়ে গ্রেফতার এবিসিডি ২-র নাচিয়ে]












Click it and Unblock the Notifications