টেলিভিশন অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ উঠল মুন্নাভাই এমবিবিএস অভিনেতার বিরুদ্ধে!

মুম্বই, ১৯ অক্টোবর : ২৬ বছর বয়সী এক অভিনেত্রী যিনি টেলিভিশনের পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় করেছেন, সম্প্রতি চারকোপ থানায় অভিনেতা বিশাল ঠাক্করের বিরুদ্ধে ধর্ষণ, প্রচারণা ও অত্যাচারের মামলা দায়ের করেছেন। অভিনেত্রীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন বিশাল। পরে নিজের কথা থেকে তিনি সরে গিয়েছেন।

পুলিশ সূত্রের খবর, কয়েকবছর আগে শুটিংয়ে প্রথম দেখা হয় বিশাল ও ওই অভিনেত্রীর। এরপর থেকেই একে অপরকে ডেট করতেন। বন্ধুত্ব ক্রমে ঘণিষ্ঠ হয়। একটা সময়ে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন দুই অভিনেতা অভিনেত্রী।

টেলিভিশন অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ উঠল মুন্নাভাই এমবিবিএস অভিনেতার বিরুদ্ধে!

পুলিশ সূত্রের খবর, পুলিশের কাছে দেওয়া বয়ান অনুযায়ী, ওই মহিলার দাবি, বিশাল ভাবতেন তার সঙ্গে সম্পর্ক থাকার পাশাপাশি ওই অভিনেত্রী অন্য কারোর সঙ্গেও সম্পর্ক চলছে, আর তাই নিয়ে দুজনের মধ্যে ঘন ঘন লড়াই-ঝগড়া শুরু হতো।

অবস্থান অবনতি হওয়ায় ওই মেয়েটি অন্য এক বন্ধুর সঙ্গে গিয়ে থাকতে শুরু করেন বলে বিশাল তাকে মারধর করতেও শুরু করেন বলে অভিনেত্রীর অভিযোগ। শনিবার অবশেষে থানায় বিশালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

ওই অভিনেত্রীর অভিযোগ ২ দিন আগে তাঁর বন্ধুর বাড়িতে এসে ক্ষমা চেয়ে ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করেন বিশাল। সেই রাতে ওই বন্ধুর বাড়িতেই রাতে ছিলেন বিশাল। সেখানেই বিশাল তাঁকে অত্যাচার ও ধর্ষণ করে বলে অভিযোগ।

পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪২০, ৩২৩, ৫০৯ এবং ৫০৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

বিশাল টেলিভিশনে ছোট-বড় একাধিক অভিনয় করেছেন। সম্প্রতি তারক মহেতা কী উল্টা চশমা ধারাবাহিকে কাজ করছিলেন। এর পাশাপাশি, চাঁদনি বার, ট্যাঙ্গো চার্লি এবং মুন্নাভাই এমবিবিএস-এর মতো ছায়াছবিতে অভিনয় করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+