মহিলা সুরক্ষায় এবার মোবাইলে থাকবে 'প্যানিক বোতাম'!
নয়াদিল্লি, ৮ অক্টোবর : মহিলা সুরক্ষায় আরও কড়া ব্যবস্থা নিতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেজন্য মোবাইলে 'প্যানিক বোতাম' থাকা উচিত বলে এদিন মন্তব্য করেন কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মানেকা গান্ধী। [শবদাহের জন্য চুল্লি খালি কি না জানতে পারবেন মোবাইল অ্যাপে!]
রিপোর্ট অনুযায়ী, সব মোবাইল ফোন নির্মাতা কোম্পানিকে এই ধরনের বৈশিষ্ট্য তৈরি করা যায় কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন মানেকাদেবী। [এবার আপনার পোশাক হয়ে উঠবে টাচ স্ক্রিন!]

তিনি আরও বলেছেন, মোবাইলের প্যানিক বোতামটিকে জিপিএসের (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সঙ্গে সংযুক্ত করতে হবে যাতে বিপদে পড়া মহিলা সঙ্গে সঙ্গে বোতাম টিপে সেই খবর জানিয়ে দিতে পারেন সেভ করা কয়েকটি নম্বরে। একইসঙ্গে জিপিএসের মাধ্যমে মহিলার অবস্থান সম্পর্কেও সঙ্কেত চলে যাবে সকলের কাছে। [জেনে নিন কীভাবে মোবাইলের ক্ষতিকর বিকিরণ থেকে বাঁচবেন]
এসবরে মাধ্যমে মহিলা সুরক্ষায় কেন্দ্র যে সকল পদক্ষেপ করেছে তা আরও ভালোভাবে সুনিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন মানেকা গান্ধী। [টুকলি রুখতে এবার সরকারি পরীক্ষায় 'মোবাইল জ্যামার']
এদিন দিল্লিতে এবিভিপির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব জানানোর পাশাপাশি মানেকা গান্ধী জানান, সব গ্রামে মহিলা পুলিশ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। [এবার মোবাইল, ল্যাপটপ চার্জ দিন 'ওয়াই-ফাই' পদ্ধতিতে]












Click it and Unblock the Notifications