টুকলি রুখতে এবার সরকারি পরীক্ষায় 'মোবাইল জ্যামার'
নয়াদিল্লি, ৬ জুলাই : সরকারি পরীক্ষায় টুকলি রুখতে এবার অভিনব পদ্ধতির সাহায্য নিতে চলেছে দিল্লি সরকার। এবার থেকে বিভিন্ন সরকারি পদে নিয়োগের পরীক্ষায় নকল আটকাতে পরীক্ষাকেন্দ্রগুলিতে 'মোবাইল জ্যামার' লাগানো হবে বলে জানা গিয়েছে।
দিল্লি সরকারের উপলব্ধি, মোবাইল ব্যবহার করে অসৎ উপায়ে বহু পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করে যাচ্ছে। ফলে অনেক সময়ই উপযুক্ত প্রার্থী চাকরির সুযোগ থেকে বঞ্চিত থাকছে।

এই ঘটনা উপলব্ধি করে দিল্লি সাবর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড পরীক্ষাকেন্দ্রে মোবাইল জ্যামার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিভিন্ন সংস্থা বরাটের জন্য আবেদনও জমা দিয়েছে বলে জানা গিয়েছে।
বরাট পাওয়া সংস্থার কাজ হবে, দিল্লির সরকারি পরীক্ষাকেন্দ্রগুলিতে 'মোবাইল জ্যামার' ব্যবহার করে ফোন যাওয়া-আসা ও ব্লু-টুথ সংযোগ বিচ্ছিন্ন করা। একইসঙ্গে যাতে বৈদ্যুতিক সংযোগ না থাকা অবস্থাতেও জ্যামার কাজ করে তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications