অভিষেকের দুটি বাড়িতে অবৈধ নির্মাণের জেরে পুরসভার নোটিস, শুরু হবে বুলডোজার অভিযান!
বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কঠোর ঘোষণার পর রাজ্যজুড়ে বুলডোজার অভিযান চলছে। এবার সেই অভিযানের অংশ হিসেবেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়িতে নোটিস গিয়েছে। কলকাতা পুরসভা শান্তিনিকেতন ও কালীঘাটের ওই বাড়িদুটিতে নোটিস পাঠিয়েছে।
নোটিস প্রাপ্ত দুটির মধ্যে রয়েছে হরিশ মুখার্জি রোডের ১৮৮এ 'শান্তিনিকেতন' নামের সুপরিচিত বাড়ি, যেখানে অভিষেক সপরিবারে থাকেন। অন্যটি ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১২১ কালীঘাট রোড, যা তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে হলেও, 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে। পুরসভা সম্প্রতি অভিষেকের এই সম্পত্তিগুলির খতিয়ান চেয়েছিল।

পুরসভা জানিয়েছে, নির্মাণগুলিতে প্ল্যান-বহির্ভূত অংশ রয়েছে। অতিরিক্ত নির্মাণের জন্য অনুমতি ছিল কিনা, তা জানতে চেয়ে ৭ দিনের মধ্যে বেআইনি অংশগুলি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক নিজে উদ্যোগ না নিলে পুরসভাই ভেঙে দেবে বলে আইন রয়েছে।
সাতদিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলতে হবে। যদি বাড়ির মালিক নিজে না ভাঙেন তাহলে পুরসভা কেন ভাঙবে না তা জানাতে হবে। জবাব সন্তোষজনক না হলে পুরসভা আইন মোতাবেক কাজ করবে। একইসঙ্গে পুরসভা বাড়িটি ভেঙে দিলে তার খরচ বাড়ির মালিককেই বহন করতে হবে।












Click it and Unblock the Notifications