এবার মোবাইল, ল্যাপটপ চার্জ দিন 'ওয়াই-ফাই' পদ্ধতিতে
লন্ডন, ১৩ জুলাই : এবার মোবাইল ফোন বা ল্যাপটপ চার্জ দিতে আপনাকে আর প্লাগে বসাতে হবে না, এমনকী ঘেঁষতে হবে না সুইচ বোর্ডের কাছেও। গবেষকেরা বের করেছেন এমন এক পদ্ধতি যার সাহায্যে আপনি প্লাগে না বসিয়েই চার্জ দিতে পারবেন ল্যাপটপ বা মোবাইল।
জানা গিয়েছে, এই পদ্ধতিটির নাম 'ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার'। 'কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি'-র গবেষকেরা এটির আবিষ্কর্তা। তাঁরা জানিয়েছেন, চার্জ দিতে এটি ইন্টারনেটের ওয়াই-ফাই কানেকশনের মতো কাজ করবে।

এই ডিভাইসের সাহায্যে অনেকটা দূর থেকেও মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়া যাবে। তবে ওয়াই-ফাইয়ের মতো এটিকে 'চার্জিং জোন'-এর মধ্যে থাকতে হবে।
গবেষকেরা জানিয়েছেন, এই অত্যাধুনিক ডিভাইসের সাহায্যে যেকোনও দিক থেকে একসঙ্গে একাধিক ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়া যাবে।












Click it and Unblock the Notifications